অদ্ভুতুড়ে

নাচতে গিয়ে দর্শকের পায়ে এফবিআই কর্মকর্তার গুলি!

নাচতে গিয়ে দর্শকের পায়ে এফবিআই কর্মকর্তার গুলি!

যুক্তরাষ্ট্রের ডেনভারের একটি নৈশক্লাবে সব দর্শকের সামনে নাচতে গিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এক কর্মকর্তা গুলি করে বসলেন পাশে দাঁড়ানো এক ব্যক্তির পায়ে।

শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে এমন ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, ‘মাইল হাই স্পিরিটস ডিস্টিলারি অ্যান্ড টেস্টিং’ নামের এক বারে এফবিআই এক কর্মকর্তা আনন্দ-ফুর্তি করতে আসেন। ওই সময় নাচানাচির এক পর্যায়ে ডিগবাজি দিতে থাকেন ওই এফবিআই সদস্য। তখন তার আগ্নেয়াস্ত্রটি খাপ থেকে খুলে হঠাৎ নিচে পড়ে যায়।

কিন্তু তাড়াহুড়ো করে বন্দুক তোলার সময় ট্রিগারে চাপ লাগলে গুলি বেরিয়ে আহত হন পাশে দাঁড়িয়ে তার নাচ দেখতে থাকা এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে এফবিআই কর্মকর্তা তার ভুল বুঝতে পেরে দুই হাত ওপরে তুলে ক্ষমা চান।

অবশ্য গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।

ঘটনার পর ওই এফবিআই সদস্যকে স্থানীয় পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। তারপর সেখান থেকে তাকে এফবিআইয়ের কাছে হস্তান্তর করে পুলিশ। তার বিরুদ্ধে এফবিআই কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানা যায়নি।

ঘটনাটির ভিডিও টুইটারে শেয়ার করেছেন ডেনভারের এক সাংবাদিক। ভিডিওটি দেখুন এখানে:

বিষয়:এফবিআই বার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…