দক্ষিণ নাইজেরিয়ায় একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অারো ১৮ জন।
অনিতশা শহরের ওজুবুলুতে অবস্থিত ওই গির্জায় ভোরের দিকে হামলাটি হয় বলে জানিয়েছে নাইজেরীয় পুলিশ। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তবে হামলায় কোন একজন বন্দুকধারী নাকি বন্দুকধারীদের একটি দল অংশ নিয়েছিল তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।
পুলিশ জানায়, জাতিগত বিরোধে এ হামলা হয়। তবে পুলিশের আরেকটি সূত্র বলছে, মাদক বাণিজ্যের বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে।








