নাইকো দুর্নীতি মামলা বাতিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলের বিষয়ে আগামী ২৪ নভেম্বর বৃহস্পতিবার আদেশ দেবে আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আবেদনের ওপর শুনানি শেষে আদেশের জন্য এই দিন ধার্য করেন।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, ‘খালেদা জিয়ার আনা আপীলের উপর শুনানী আজ শেষ হয়েছে। বৃহস্পতিবার আদেশের জন্য রাখা হয়েছে।’
গত বছর ৩০ নভেম্বর হাইকোর্টের আদেশে আত্মসমর্পণ করে জামিন নেন খালেদা জিয়া।







