বিনোদন

নষ্টালজিক শাহরুখ

নষ্টালজিক শাহরুখ

শাহরুখ খান

এ মাসেই মুম্বাই শহরে আসার ২৫ বছর পূর্তি হলো শাহরুখ খানের। তাই স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। ফিরে যান ২৫ বছর আগের দিনগুলোতে। একা দিল্লী থেকে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন। বলিউডে কোনো গডফাদারের হাত ধরে নয়, বরং নিজ যোগ্যতায় স্থান করে নিয়েছেন। তাই বলিউডকে নিজের পরিবার বলে মনে করেন শাহরুখ। যখন তার সঙ্গে কেউ ‍ছিল না, তখন বলিউড তাকে স্থান দিয়েছে এবং পরিবারের মতো আগলে রেখেছে।

স্মৃতিকাতর শাহরুখ তার টুইটার পেজে লিখেছেন, ‘মুম্বাইয়ে ২৫ বছর। যা আমার মাঝে প্রাণের সঞ্চার করেছে।’

রেড চিলিস ইন্টারটেইনমেন্টের প্রোডাকশন ব্যানারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তার ফেলে আসা দিনগুলোকে স্মরণ করেন। শাহরুখ খান টেলিভিশন সিরিজ ‘ফৌজি’ দিয়ে তার অভিনয়জীবন শুরু করেন। তার অভিনীত ছবি ‘দিওয়ানা’ মুক্তি পায় ১৯৯২ সালে। এরপর একে একে ‘বাজিগর, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘কাল হো না হো’, ‘চেন্নাই এক্সপ্রেস’সহ অসংখ্য ব্যবসা সফল ছবি দর্শকদের উপহার দেন। টাইমস অব ইন্ডিয়া।

নষ্টালজিক শাহরুখ

বিষয়:শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…