চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রোভিসিসহ ৩ জন ৮ দিনের রিমান্ডে

শাকের আদনান শাকের আদনান
৫:৩৬ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোভিসিসহ তিনজনকে ৮ দিনের করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোভিসিসহ তিনজনের ১০ দিনের আবেদন চেয়েছিল গোয়েন্দা পুলিশ।

গুলশানের হলি আর্টিসানে হামলায় জড়িত জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়ার আগে নাম ঠিকানাসহ তথ্য না রাখার অভিযোগে শনিবার রাতে তাদের আটক করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। তাদের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় মামলা দায়ের করা হয়েছে।

রিমান্ড শুনানির জন্য আটক তিনজনকে দুপুরে সিএমএম আদালতে নেয়া হয়। আটক ব্যক্তিরা হলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোভিসি গিয়াস উদ্দিন আহসান, তাঁর ভাগ্নে আলম চৌধুরী এবং ঐ বাসাটির ম্যানেজার মাহবুবুর রহমান তুহিন।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান গতরাতে জানিয়েছেন, জঙ্গিরা বসুন্ধরা আবাসিক এলাকার ছয় নম্বর সড়ক ব্লক ই এর টেনামেন্ট-তিন-এর ফ্ল্যাট এ/৬ এ একত্রিত হয়েছিল। গত মে মাসে এ ফ্ল্যাটটি জঙ্গিদের অন্য সদস্যরা ভাড়া নিয়েছিল।

গুলশানের সন্ত্রাসী হামলার পর তারা বাসা ছেড়ে পালিয়ে যায়। বাসা থেকে বালুভর্তি কার্টন ও তাদের কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বালুভর্তি এসব কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

ডিসি বলেন, ফ্ল্যাটটির মালিক হচ্ছেন গিয়াস উদ্দিন আহসান। আর ওই ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার দায়িত্ব ছিল তাঁর ভাগ্নে আলম ও বাসার ম্যানেজারের উপর। তারা ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়াদের কোনো তথ্য রাখেননি। ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়াদের তথ্য রাখার জন্য ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা ছিল।

ট্যাগ: গুলশাননর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রোভিসিসহ ৩ জন ৮ দিনের রিমান্ডে

পরবর্তী

শফিক রেহমানকে আপিলের অনুমতি

পরবর্তী

শফিক রেহমানকে আপিলের অনুমতি

শফিক রেহমানকে আপিলের অনুমতি

সর্বশেষ

শাকিব খান ও ডিপজল একসঙ্গে সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপজলকে ট্যাগ করে পোস্ট, এরপরই শাকিবকে নিয়ে যে খবর ছড়াল

আগস্ট ৩০, ২০২৬

অবশেষে নতুন ঠিকানায় বিশ্বকাপজয়ী মার্টিনেজ

আগস্ট ৩০, ২০২৬

রংপুরে ৪ হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাইকে জিজ্ঞাসাবাদ, মিলেছে ‘গুরুত্বপূর্ণ তথ্য’

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর খামারে ঢুকল ১৫ ফুট লম্বা অজগর, তারপরে যা হল

আগস্ট ৩০, ২০২৬

মক্কায় ভিড়ের মধ্যে হিজাবে টান, আতঙ্কিত রাখির মুখে ‘আল্লাহু আকবর’

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT