চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়াকে ‘চাপে রাখতে’ নিষেধাজ্ঞা বাড়ালো জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ০৩, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া

নর্থ কোরিয়ার এ বছর একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে দেশটির ওপর চাপ সৃষ্টি করতে এবার জারি করা নিষেধাজ্ঞার পরিমাণ বাড়িয়েছে জাতিসংঘ। বর্ধিত নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে দেশটির চারটি প্রতিষ্ঠান এবং ১৪ কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পত্তি বাজেয়াপ্তকরণ।

প্রয়োজনে এ ধরনের নিষেধাজ্ঞার আওতা আরো বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে।

দেশটির ওপর এই নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সবগুলো সদস্য রাষ্ট্র একমত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। পিয়ংইয়াংকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে টানা কয়েক সপ্তাহের আলোচনা ও সমঝোতার পর শুক্রবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে এমন সিদ্ধান্তে আসে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১৪ উত্তর কোরীয় কর্মকর্তার মধ্যে রয়েছেন দেশটির পররাষ্ট্র গুপ্তচর সংস্থার প্রধান চো ইল-উ। অন্যান্যদের মধ্যে নর্থ কোরিয়া ওয়ার্কাস পার্টির সিনিয়র সদস্য থেকে শুরু করে দেশটির সেনাপ্রকল্পে অর্থায়নকারী ব্যবসা প্রতিষ্ঠানের প্রধানরাও আছেন বলে জানিয়েছে বিবিসি।

এছাড়া নর্থ কোরিয়া’র স্ট্র্যাটেজিক রকেট ফোর্স, দ্য কোরইয়ো ব্যাংক এবং সংশ্লিষ্ট দু’টি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে ওই তালিকায়। দ্য কোরইয়ো ব্যাংক দেশটির একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। দলটি নর্থ কোরিয়ার শীর্ষস্থানীয় নেতাদের আর্থিক ব্যবস্থাপনার বিষয়টি দেখে, যাদের মধ্যে কিম জং উনও আছেন।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র নর্থ কোরিয়ার অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত দেশটির নয়টি সরকারি প্রতিষ্ঠান এবং তিনজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘনর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT