চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়ায় আবারও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ন ০৯, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

নর্থ কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। দেশটির পূর্বাঞ্চলে ডুবোজাহাজ থেকে এ পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে সাউথ কোরিয়া। তবে সাউথ কোরিয়া সেনাবাহিনী জানিয়েছে, প্রায় মাস তিনেক আগে চালানো পরীক্ষার মতো নর্থের এবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষাও ব্যর্থ হয়েছে।

কোরিয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র এবং সাউথ কোরিয়া আমেরিকায় তৈরি অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের লক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি করার একদিন পরই এ পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

সাউথ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। অবশ্য ক্ষেপণাস্ত্রটি কোথায় আঘাত বা এটির পাল্লা কি সে বিষয়ে তাৎক্ষণিক ভাবে কোনো তথ্য দেয়া হয়নি।

নর্থ কোরিয়ার উপকূলীয় শহর সিনপোর কাছ থেকে এটি ছোঁড়া হয়েছে। এর আগে ডুবোজাহাজ থেকে ছোঁড়ার উপযোগী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে সিনপোর কাছাকাছি এলাকায় দেশটি তৎপরতা চালিয়েছে বলে বিশ্লেষকরা দেখতে পেয়েছেন।

ডুবোজাহাজ থেকে ছোঁড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি নিয়ে উত্তর কোরিয়ার তৎপরতা প্রতিবেশী দেশগুলোর মধ্যে প্রচণ্ড উদ্বেগ সৃষ্টি করেছে। সাধারণ ভাবে, এ জাতীয় ব্যবস্থার অবস্থান আগে ভাগে বের করা বেশ কষ্টকর।

উপদ্বীপে সম্ভাব্য ‘থাড’ ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিরুদ্ধে আমেরিকার প্রতি যৌথ হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন এবং রাশিয়া। ‘থাড’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে তাতে কৌশলগত ভারসাম্য নষ্ট হবে এবং অস্ত্র প্রতিযোগিতা বাড়বে বলে আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কেন?

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ৫৬ জেলায় ছড়িয়েছে হাম, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রিয়াদে ১ হাজার বছরের পুরোনো কুরআনের পাণ্ডুলিপি উন্মোচন

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জর্জিয়া অঙ্গরাজ্যের বিশেষ সম্মাননা পেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি এড়াতে বিকল্প রুটে সৌদি থেকে তেল আনছে বাংলাদেশ

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT