চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়ার উপর এবার চীনের নিষেধাজ্ঞা জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের পর নর্থ কোরিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। রাজনৈতিকভাবে কোনঠাসা হয়ে পড়া নর্থ কোরিয়ার সঙ্গে চীন বস্ত্র বাণিজ্য স্থগিতসহ দেশটিতে তেল সরবরাহ সীমিত করার ঘোষণা দিয়েছে। শনিবার চীন এই ঘোষণা দিয়েছে বলে বিবিসি জানায়।

চীন হচ্ছে নর্থ কোরিয়ার বড় বাণিজ্য সহযোগী এবং তাদের অন্যতম আয়ের উৎস। চীনের বস্ত্র বাণিজ্য স্থগিতের এই সিদ্ধান্তের ফলে নর্থ কোরিয়ার আয় ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া চীনের তেল নর্থের পেট্রোলিয়াম প্রস্তুত করণের প্রধান উৎস।

চীন জানায়, চলতি মাসে নর্থের পারমানবিক পরীক্ষার কারণে তারা কঠিন এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে। এছাড়া জাতিসংঘও বস্ত্র এবং পেট্রোলিয়ামের উপর নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছে।

আগামী ১ অক্টোবর থেকে পরিশোধিত প্রেট্রোলিয়াম দ্রব্যের ওপর সীমাবদ্ধতা কার্যকর এবং শীঘ্রই প্রাকৃতিক গ্যাস তরলীকরণ করা হবে বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। তবে জাতিসংঘের অনুমোদনের আওতায় সীমিত পরিমানে সরবরাহ অব্যাহত থাকবে।

অবশ্য দুই দেশের বর্তমান বাণিজ্য পরিমাণ কতো এবং কী পরিমাণ সীমিত করা হয়েছে তা জানা যায়নি। কিন্তু নর্থ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম রপ্তানি দ্রব্য বস্ত্রের ওপর নিষেধাজ্ঞার ফলে দেশটিকে বছরে প্রায় ৭০০ মিলিয়ন ডলার ক্ষতি গুণতে হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে নর্থ কোরিয়ায় তেল রপ্তানি বন্ধে জাতিসংঘের প্রস্তাবে চীন এবং রাশিয়া বিরোধিতা করে। কিন্তু পরবর্তীতে রপ্তানি পরিমাণ কমাতে একমত হয় তারা।

Reneta

এর আগে নর্থ কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে উল্লেখ করে জাতিসংঘে ট্রাম্প যে ভাষণ দিয়েছেন তার জবাবে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘মানসিক বিকারগ্রস্ত বলে’ উল্লেখ করেছেন। কিম জং উনের এই বক্তব্যের পর তাকে ‘উন্মাদ’ বলে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ‘উন্মাদ’ আখ্যায়িত করে কিম বলেছেন, জাতিসংঘে দেয়া ভাষণের জন্য ট্রাম্পকে ‘চরম মূল্য’ দিতে হবে। পাল্টা জবাবে টুইট করে ট্রাম্প বলেছেন, কিম ‘পাগল ছাড়া আর কিছু নন’। এমন পরীক্ষায় তাকে তিনি ফেলবেন, যেমনটা কিম ভাবতেও পারেন না।

বিবিসি জানায়, গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রথম ভাষণে নর্থ কোরিয়াকে ধ্বংস করার হুমকি দিয়ে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় রাষ্ট্রীয় গণমাধ্যমে ইংরেজিতে বিশেষ বিবৃতি দিয়েছেন কিম জং উন।

এই বাগযুদ্ধের প্রতিক্রিয়ায় পরিস্থিতি এখন যথেষ্ট ‘জটিল আর নাজুক’ বলে দুই দেশকেই সতর্ক করেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র লু ক্যাং বলেছেন, পরস্পরকে উসকানি না দিয়ে সব পক্ষেরই এখন সংযত হওয়া উচিৎ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীন- নর্থ কোরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মশা নির্মূলে এবার সর্বোচ্চ আদালতে আপিল!

পরবর্তী

হাফিজ-শেহজাদ ছাড়াই পাকিস্তানের টেস্ট দল

পরবর্তী

হাফিজ-শেহজাদ ছাড়াই পাকিস্তানের টেস্ট দল

আটক ১১ জনের ছবি, জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে ১১ জন আটক

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT