চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তঃকোরীয় সম্মেলন ২৭ এপ্রিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
আন্তঃকোরীয় সম্মেলন-নর্থ কোরিয়া-সাউথ কোরিয়া

দুই কোরিয়ার উচ্চ পর্যায়ের বৈঠক

আন্তঃকোরীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল। বৃহস্পতিবার নর্থ ও সাউথ কোরিয়ার মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সাউথ কোরিয়ার এক শীর্ষ কর্মকর্তা দুই কোরিয়ার সীমান্তে অবস্থিত ডিমিলিটারাইজড জোনে নর্থের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক করেন।

বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে আসন্ন সম্মেলনের দিন-তারিখ ঘোষণা করা হয়।

সিএনএন জানায়, আন্তঃকোরীয় সম্মেলনের আগে এর প্রস্তুতি, নিরাপত্তা এবং গণমাধ্যম বিষয়ক ব্যবস্থাপনার ব্যাপারে আলোচনা করতে ৪ এপ্রিল আরেকটি বৈঠক করবে দুই কোরিয়া।

২০০৭ সালের পর ২৭ এপ্রিল প্রথমবারের মতো দুই কোরিয়ার নেতাদের দেখা হবে। মুন জাই ইন ও কিম জং উন ডিমিলিটারাইজড জোনের দক্ষিণ অংশে অবস্থিত ফ্রিডম হাউজে বৈঠক করবেন।আন্তঃকোরীয় সম্মেলন-নর্থ কোরিয়া-সাউথ কোরিয়া

চীনে নর্থ কোরীয় নেতা কিম জং উনের আকস্মিক সফরের কয়েকদিন পর উচ্চ পর্যায়ের এ বৈঠক হলো। ২০১১ সালে ক্ষমতা গ্রহণের পর এটিই ছিল প্রথম কিমের আনুষ্ঠানিক বৈদেশিক সফর। সফরে জিনপিংয়ের সঙ্গে কিমের আলোচনা সফল হয়েছে বলে জানায় চীনের সংবাদ সংস্থা সিনহুয়া।

Reneta

কিম জং উনের আগামী মাসে সাউথ কোরীয় প্রেসিডেন্ট মুন জাই ইনের সঙ্গে এবং মে’তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার কথা রয়েছে।

কিম জং উন-নর্থ কোরিয়া-চীন সফর-আন্তঃকোরীয় বৈঠক
চীনে কিম জং উনের আকস্মিক সফর

বৃহস্পতিবার বৈঠকের আগে সিউলের একত্রিকরণ বিষয়ক মন্ত্রী এবং বৃহস্পতিবারের বৈঠকে সাউথ কোরিয়ার প্রতিনিধি দলের নেতা চো মিউং-গিউন সাংবাদিকদের বলেন, ‘এপ্রিলে আন্তঃকোরীয় সম্মেলনটি সফলভাবে আয়োজন করতে আমরা নর্থ কোরিয়ার সঙ্গে ফলপ্রসূ আলোচনা করব।’

সাউথ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক গেমসকে কেন্দ্র করে সিউল ও পিয়ংইয়াংয়ের মধ্যে সম্পর্কের বরফ গলা শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনচীন- নর্থ কোরিয়ানর্থ কোরিয়াসাউথ কোরিয়া
শেয়ারTweetPin1

সর্বশেষ

এক ক্লিকে বিনোদনের ভাণ্ডার, কোন ওটিটিতে কী আছে?

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬

ইরানের সাথে আবারো যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

জুলাই ১৪, ২০২৬

জেলায় জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

জুলাই ১৪, ২০২৬

তরুণ উদ্যোক্তাদের সবধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT