চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে নর্থ কোরিয়ার ব্যবসা বন্ধের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

আগামী ১২০ দিনের মধ্যে চীনে নর্থ কোরিয়ার সকল প্রতিষ্ঠানকে তাদের ব্যবসা গুটিয়ে নিতে বলেছে চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নর্থ কোরিয়ার বিরুদ্ধে সর্বসম্মত অবরোধ আরোপের পর এই সিদ্ধান্ত নিল উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ব্যবসায়িক সহযোগী চীন।

চীনের বাণিজ্য মন্ত্রনালয় আজ এক ঘোষণায় আগামী নতুন বছরের আগে একক বা চীনা কোম্পানীর সঙ্গে যৌথ ভাবে ব্যবসা করা নর্থ কোরিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ব্যবসা বন্ধের নির্দেশ দিয়েছে। ঘোষণাটি এলো নর্থ কোরিয়ার কাছ থেকে পেট্রোলিয়াম নেওয়ার পরিমান কমিয়ে আনা ও বস্ত্র ব্যবসা বন্ধ করার ঘোষণার পরদিন। বুধবার চীন ঘোষণা দেয় ১ অক্টোবর থেকে তাদের এ সিদ্ধান্ত বলবৎ হবে। ২০০৬ সাল থেকে পিয়ংইয়ংয়ের ধারাবাহিক ৬টি ব্যালাস্টিক মিসাইল ও পারমানবিক পরীক্ষার প্রতিক্রিয়ায় সর্বশেষ ১২ সেপ্টেম্বর বস্ত্র শিল্প এবং জ্বালানী সরবরাহে নিষেধাজ্ঞা আরোপ করে নিরাপত্তা পরিষদের ৬টি দেশ। এর আগে নানা ক্ষেত্রে ৯ বার অবরোধ আরোপ করে জাতিসংঘ। যদিও এতে খুব একটা ক্ষতি হয়নি নর্থ কোরিয়ার। কারণ নিষেধাজ্ঞায় বিপর্যস্ত নর্থ কোরিয়ার বাণিজ্যের ৯০ ভাগই চীনের সঙ্গে। ফলে চীনের এবারের নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা নর্থ কোরিয়ার জন্য বিশেষ ক্ষতির কারণ হয়ে দাড়াবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলসন চলতি সপ্তাহে বেইজিং সফর করবেন। চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিয়েচি এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। যুক্তরাষ্ট্র অনেকদিন ধরে চীনকে চাপ দিয়ে আসছে নর্থ কোরিয়ার ধ্বংসাত্মক পারমাণবিক উচ্চাকাঙ্খা থেকে সরে আসতে বাধ্য করার জন্য। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরের আগে এটি চীনের পক্ষ থেকে উপহার বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীন- নর্থ কোরিয়ানর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে | Hormuz Pronali | Channel i News

হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে

এপ্রিল ১৭, ২০২৬

টাইম ম্যাগাজিনে শীর্ষ ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: বানিজ্য সচিব মাহবুবুর রহমান (সংগৃহীত)।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

এপ্রিল ১৭, ২০২৬

ইসরায়েল-লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ১৭, ২০২৬

আজ প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT