চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়ার শক্তিশালী রকেট ইঞ্জিন পরীক্ষা, সমালোচনা করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A
কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্প

কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্প

উচ্চ ক্ষমতাসম্পন্ন এক ধরনের রকেট ইঞ্জিনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে নর্থ কোরিয়া। এই পরীক্ষার মাধ্যমে রকেট ইঞ্জিনের জ্বালানি পুড়িয়ে উপরে উঠার ক্ষমতা, কাঠামোর সুরক্ষা ও নির্ভরতার বিষয়গুলো দেখা হয়েছে। দেশটির উত্তর পিয়ংয়ং প্রদেশের সোহাই স্যাটেলাইট লঞ্চিং গ্রাউন্ডে এই পরীক্ষা চালানো হয়। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএসহ আন্তর্জাতিক গণমাধ্যমে এ বিষয় নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

এর মাধ্যমে রকেট নিক্ষেপের প্রযুক্তিতে বিশাল অগ্রগতির ঘোষণা দিল দেশটি। নর্থ কোরিয়ার নেতা কিম জং উন একে দেশটির রকেট শিল্পে নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেছেন: আজ যে সফলতা আমরা অর্জন করলাম, তার প্রভাব ও কার্যকারিতা খুব শীঘ্রই সবাই দেখতে পাবে।

সোহাই স্যাটেলাইট লঞ্চিং গ্রাউন্ডে শক্তিশালী রকেট ইঞ্জিন লঞ্চ করার সময়
Banglabid

উন্নত এই রকেট প্রযুক্তি তাদের মহাকাশ কর্মসূচিতে ব্যবহার করা হবে বলেও এসময় জানানো হয়। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ভাবছে নর্থ কোরিয়ার আসল উদ্দেশ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে আরও শক্তিশালী করা।

ঠিক এমন এক সময়ে এই পরীক্ষা চালানো হলো, যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দেখা করে বেইজিং ঘুরছেন। বরাবরের মত এবারও এই পরীক্ষার তথ্য উত্তর কোরিয়ার সরকারি টেলিভিশন কেআরটি থেকে প্রথম জানানো হয়। উত্তর কোরিয়া এখন পর্যন্ত মোট পাঁচ বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। এছাড়া, অসংখ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

ফ্লোরিডার মারেলাগো রিজোর্টে বিমান থেকে নেমে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন ট্রাম্প

নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের এই কর্মকাণ্ডের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন: তিনি (কিম জং উন) খুব, খুব, খুবই খারাপ কাজ করে যাচ্ছে। ফ্লোরিডার মারেলাগো রিজোর্টে বিমান থেকে নেমে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। তিনি জানান, এই সপ্তাহের আলোচনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি নর্থ কোরিয়া নিয়ে আলোচনা করেছেন তার প্রশাসন।

Reneta

নর্থ কোরিয়া দাবি করেছে এই প্রযুক্তি মহাকাশ কর্মসূচিতে ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো এই ভেবে চিন্তিত যে, এই প্রযুক্তি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করতে ব্যবহার করা হতে পারে।

শক্তিশালী রকেট ইঞ্জিন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার পর উল্লাসে মেতেছেন নেতা কিম জং উন

এ বিষয়টি নিয়ে বিবিসির চীন বিষয়ক সম্পাদক ক্যারি গার্সিয়া বলছেন: টিলারসন এবং প্রেসিডেন্ট শি’র বৈঠক ছাপিয়ে এখন নর্থ কোরিয়ার এই রকেট পরীক্ষা নিয়েই সব জায়গায় বেশি কথা হচ্ছে।

সিএনএনের সামরিক বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং বলেছেন: রকেট প্রযুক্তিতে নর্থ কোরিয়ার অগ্রগতি তাদেরকে আন্তর্মহাদেশী ব্যালাসটিক মিসাইলে (আইসিবিএমএস) সহায়তা করবে। এখানে ব্যবহৃত প্রযুক্তির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে- মিসাইল নিক্ষেপের পর রাডার এদেরকে চিহ্নিত করতে পারবে না।

পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা ধারণা করছেন,  নর্থ কোরিয়া এমন একটি পারমাণবিক বোমা বহনকারী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে যেটি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলোতে খুব সহজেই আঘাত করতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিম জং উননর্থ কোরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যানইউর জয়ের রাতে ম্যানসিটির ত্রাতা আগুয়েরো

পরবর্তী

সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের তীব্র লড়াই

পরবর্তী

সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের তীব্র লড়াই

ঢাকায় এসে পৌঁছেছে মিজারুল কায়েসের মরদেহ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT