চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় নর্থ কোরিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় নতুন তিনটি দেশের নাম যুক্ত করেছে। দেশ তিনটি হচ্ছে নর্থ কোরিয়া, ভেনেজুয়েলা ও চাদ। ট্রাম্প প্রশাসনের এই নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী দেশগুলোর নাগরিকরা যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবে না।

নর্থ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তিক্ত বাকযুদ্ধে লিপ্ত কয়েক দিন ধরেই। উভয়েই পারমানবিক অস্ত্র দিয়ে একে অন্যের দেশ ধ্বংস করে দেওয়ার মতো হুমকি দিচ্ছেন। সর্বশেষ শনিবার যুক্তরাষ্ট্রের বিওয়ানবি ল্যান্সার বোমারু ও যুদ্ধবিমান নর্থ কোরিয়া পূর্ব উপকূল দিয়ে উড়ে যায়।

আগে থেকেই ৫টি দেশ ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন ও সোমালিয়ার নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিলো। নতুন ঘোষণায় সুদানের উপর যে বিধিনিষেধ ছিলো তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, বিদেশী সরকারগুলোর পাঠানো তথ্য যাচাই করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার রাতে ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন।

ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাদের মাধ্যমে আমাদের নিরাপত্তায় ‍ঝুঁকি রয়েছে তাদের আমরা প্রবেশ করতে দেবোনা।’

নতুন নিষেধাজ্ঞা উত্তর কোরিয়া ও চাদের সব নাগরিকের উপর প্রযোজ্য হলেও ভেনেজুয়েলার নিষেধাজ্ঞাটি শুধুমাত্র সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Reneta

আগে থেকেই ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা ৫ টি দেশ মুসলিম প্রধান হওয়ায় তা নিয়ে জোড় সমালোচনা ছিলো। এই পদক্ষেপকে ‘মুসলিম নিষেধাজ্ঞা’ বলা হচ্ছিলো। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন রাইটস গ্রুপ জানায়, নতুন তিনটি দেশের অন্তূর্ভূক্তর মাধ্যমেও ট্রাম্প প্রশাসন এড়াতে পারে না যে এটা মুসলিম নিষেধাজ্ঞা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নর্থ কোরিয়াভ্রমণ নিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র-নর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT