চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে ‘যথেষ্ট বুদ্ধিমান’ বললেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ০১, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে ‘প্রিটি স্মার্ট কুকি’ বা ‘যথেষ্ট বুদ্ধিমান’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির টিভি চ্যানেল সিবিএস’র অনুষ্ঠান ‘ফেস দ্য ন্যাশন’-এ এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, কিমের বাবা মারা যাওয়ার পর ২৬/২৭ বছর বয়সে তিনি ক্ষমতায় যান। এত কম বয়সে একজন ক্ষমতায় গিয়েও অনেক কঠিন কিছু মানুষের সঙ্গে পাল্লা দিয়ে তিনি সেটা ধরে রেখেছেন।

‘আমি নিশ্চিত, বহু মানুষ তার ক্ষমতা কেড়ে নেয়ার চেষ্টা করেছে, সেটা তার চাচা হোক বা অন্য কেউ,’ বলেন ট্রাম্প, ‘তারপরও তিনি ক্ষমতা ধরে রাখতে পেরেছেন।  সুতরাং তিনি (কিম) অবশ্যই যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তি।’

Banglabid

নর্থ কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এমন মন্তব্য করলেন ট্রাম্প।

নর্থ কোরীয় এই নেতা ক্ষমতা গ্রহণের দু’বছর পরই তার চাচাকে মৃত্যুদণ্ড দেন। সম্প্রতি মালয়েশিয়ায় সৎভাই কিম জং ন্যামের হত্যাও তার নির্দেশে হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

শনিবার নর্থ কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়। আর তার একদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এসব পরীক্ষা চলতে থাকলে নর্থ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বেঁধে যেতে পারে। রোববারের সাক্ষাৎকারে ট্রাম্প এ ব্যাপারে বলেন, কিম জং-উন মানসিকভাবে সুস্থ কিনা, তা তিনি বুঝতে পারেন না।

Reneta

তবে নর্থ কোরিয়ার বিরুদ্ধে সামরিক হামলার সম্ভাবনা বাতিল হয়ে যায়নি বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিম জং উনডোনাল্ড ট্রাম্পডোনাল্ড ট্রাম্প-কিম জং উননর্থ কোরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওবায়দুল কাদের যদি ভাল কিছু চান, তাহলে সেটা সবার জন্যই ভাল

পরবর্তী

হাওরে অকাল বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন স্থানীয়রা

পরবর্তী

হাওরে অকাল বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন স্থানীয়রা

শ্রম আইন কি যুগোপযোগী ও শ্রমিক বান্ধব?

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT