চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরেন্দ্র মোদির ২দিনের বাংলাদেশ সফরে জোড়া লক্ষ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা হাসিমুখে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

২৬ মার্চ ২দিনের বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর করোনাভাইরাস প্রকোপ শুরুর পর এটাই তার প্রথম বিদেশ সফর। সফরে যথারীতি অগ্রাধিকার পাচ্ছে ‘প্রতিবেশি প্রথম’ নীতি।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুত্রে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, দু’দিনের সফরে একঝাঁক কর্মসূচি আছে মোদির। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ – ‘মুজিব বর্ষ’ উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন। সেইসঙ্গে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে হাজির থাকবেন। সেই অনুষ্ঠানগুলিকে ‘তিনটি উল্লেখজনক অনুষ্ঠান’ হিসেবে চিহ্নিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরের প্রথম দিনেই (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে বসবেন। রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ এবং বিদেশমন্ত্রী একে আবদুল মোমের সঙ্গেও বৈঠক করবেন।

সাউথ ব্লকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘কোভিড মহামারীর প্রকোপ শুরুর পর থেকে বাংলাদেশ হতে চলেছে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। যে সফরে বাংলাদেশের সঙ্গে ভারতের যে যোগসূত্র আছে, তাতে অগ্রাধিকার দেওয়া হবে।’

২০১৫ সালে শেষবার বাংলাদেশে এসেছিলেন মোদি। তারপর থেকে একাধিকবার হাসিনার সঙ্গে ভার্চুয়ালি আলাপচারিতা হয়েছে। গত সপ্তাহেই ত্রিপুরায় ভারত এবং বাংলাদেশের মধ্যে ‘মৈত্রী সেতু’-র উদ্বোধন করেন তিনি। সেই সেতুর ফলে আগরতলার সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ আরও উন্নত হবে। বাড়বে বাণিজ্যের পরিমাণ। নয়া সেতুর ফলে আগরতলার থেকে নিকটতম আন্তর্জাতিক বন্দরের (চট্টগ্রাম) দূরত্ব ১০০ কিলোমিটারের নিচে হয়ে গিয়েছে। আগে আগরতলার সবথেকে কাছে ছিল কলকাতা বন্দর।যার দূরত্ব ১,৬০০ কিমি। সাউথ ব্লকের কর্তাদের মতে, একাধিকবার ভার্চুয়ালি আলোচনা হলেও মুখোমুখি বৈঠকের উষ্ণতার অভাব রয়ে গিয়েছে। তা এই সফরে কেটে যাবে বলে ধারণা তাঁদের।

একইসঙ্গে এবারের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে (২৭ মার্চ) সাতক্ষীরার শ্যামনগরে যাবেন। পুজো দেবেন ঈশ্বরীপুরে যশোরেশ্বরীর মন্দিরে। ওড়াকান্দিতে মতুয়াদের মন্দিরেও যাবেন। সাতক্ষীরা এবং ওড়াকান্দি সফরকে কূটনৈতিক সম্পর্ক ছাড়িয়ে ঘরোয়া রাজনীতি আঙিনায় দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিশেষত পশ্চিমবঙ্গ ভোটের আগে তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত সংশ্লিষ্ট মহলের।

ট্যাগ: নরেন্দ্র মোদিমোদিহাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তোপধ্বনিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

পরবর্তী

বঙ্গবন্ধুকে সম্মান প্রদর্শন করে বিমান বাহিনীর উড্ডয়ন শৈলী

পরবর্তী
বিমান বাহিনীর উড্ডয়ন শৈলী প্রদর্শন করে বিমানসমূহের দল. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুকে সম্মান প্রদর্শন করে বিমান বাহিনীর উড্ডয়ন শৈলী

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, বলের দিকে লক্ষ্য করে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ওয়ানডেতে টেলরের সামনে পড়তে হচ্ছে না বাংলাদেশকে

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT