চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীর শিবপুরে কৃষকদের জমি ইটভাটায় বিক্রির অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২১
জনপদ, নরসিংদী
A A

বাংলাদেশ সরকার ৫২৮ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে নদী পুন:খনন প্রকল্প হাতে নিয়েছে। যেখানে সরকারের উদ্দেশ্য নদীর স্থান নদীকে ফিরিয়ে দেওয়া। সেই সুযোগে একটি প্রভাবশালী মহল সরকারের এই মহৎ উদ্দেশ্যকে ভিন্ন খাতে প্রবাহিত করে নিজেদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। নদী পুন:খননের নামে কৃষকের ধানী জমির জোর পূর্বক দখল এবং স্থানীয় ইট ভাটায় বিক্রি করে কৃষকদের নিঃস্ব করে দেওয়ার পরিকল্পনায় নেমেছে।

শুক্রবার সকালে বাংলাদেশে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে সংবাদ সম্মেলনে এমনই অভিযোগ করেন স্থানীয় কৃষকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসী প্রতিনিধি হয়ে আসা রাবেয়া বসরী অভিযোগ করে বলেন, নদী পুন:খনন প্রকল্পে নরসিংদী জেলার পলাশ, শিবপুর থানাধীন ক্ষতিগ্রস্থ কৃষক শত শত কৃষক পরিবার নি:স্ব হয়ে গেছে। শুধুই তাই নয় প্রতি মুহূর্তে জীবন হারানোর শঙ্কায় আজ আমরা ঘুরছি।

Banglabid

তিনি বলেন, পলাশ ও শিবপুর থানাধীন মৌজার আলিনগর, চরসিন্দুর, ব্রজেরকান্দী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নদী পুন:খনন প্রকল্প চলমান রয়েছে। যেখানে প্রায় ৫ কিলোমিটার এলাকার কয়েক লাখ মানুষের কৃষি এবং ধানী জমি রয়েছে। পূর্ব পুরুষের কেনা সম্পত্তি যা সরকারের সি এস, আর এস, এস এ দলিলে নথী ভুক্ত। সরকারের খাজনা পরিশোধ করার পরও সেই জমি থেকে মাটি খননের কাজ চলমান রয়েছে পানি উন্নয়ন বোর্ডের নদীর সীমানার মধ্যে আমাদের জমি না পড়লেও। জোরপূর্বক ঠিকারদারি কোম্পানি নদীর নকশা বহির্ভূত জমি থেকে মাটি তুলে নিচ্ছে। গত কয়েক বছর ধরে নদী পুন: খননের নামে প্রায় কয়েক লাখ কৃষকের ধানী জমির মাটি ‍তুলে নিয়ে গেছে। কৃষকের ফসল বাবদ যে আর্থিক ক্ষতি হয়েছে যার বাজার মূল্য প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার বেশি। এর বাইরেও শত শত কোটি টাকার মাটি কেটে নিয়ে গেছে প্রভাবশালী মাটি খেকো বাহিনী।

তারা অভিযোগ করেন, এই খনন কাজে নিয়োজিত মেসার্স ফিউচার ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী মো: খালেদ হোসেন, স্থানীয় ভূমিদস্যু ও এলাকার প্রভাবশালী মহলের মাধ্যমে নদীর সীমানার বাইরে গিয়ে স্থানীয় কৃষকদের এই জমি মাটি রাতের আঁধারে ভেকু দিয়ে কেটে ইট ভাটায় বিক্রি করে দিচ্ছে। ফলে সেখানে এখন আর সফল হওয়ার সুযোগ নেই। পুরো এলকা এখন খনন করতে করতে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। রাস্তায় বসেছে স্থানীয় কৃষক। স্থানীয়রা বাঁধা দিতে গেলে প্রতিনিয়ত নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে, যারাই প্রতিবাদ করতে গিয়েছে তাদেরই নির্যাতন করেছে ভুমিদস্যু খালেদ। এমনকি প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে আসছে তারা। এখন আমাদের প্রতিটি মুহূর্ত কাটে ভয় আর আতংঙ্কে।

এসব অভিযোগ নিয়ে জেলা প্রশাসন, স্থানীয় থানা, উপজেলা পরিষদের কর্যালয়ে দফায় দফায় যোগাযোগ করা হলেও এর কোন ব্যবস্থা বা সহযোগীতা করেনি।

Reneta

এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে, সুষ্ঠু তদন্ত করে দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক। যার মধ্যদিয়ে কৃষকের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন তিনি৷

সরকারের সকল কাজে সহযোগিতার করার অঙ্গীকার করে স্থানীয়দের স্বৈরাচারী ভুমিদস্যুদের হাত থেকে রক্ষা করার পাশাপাশি, জমির যথাযথ ক্ষতিপূরণ জমির মালিকদের বুঝিয়ে দেওয়ার জন্য প্রধামন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে কলেজের শিক্ষার্থী এবং ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিষণ্ণতায়’ ডুবতে বসেছিলেন কোহলি

পরবর্তী

‘ও প্রিয়া তুমি কোথায়’ এরজন্য কতো পেয়েছিলেন ইথুন বাবু?

পরবর্তী

‘ও প্রিয়া তুমি কোথায়’ এরজন্য কতো পেয়েছিলেন ইথুন বাবু?

মাদারীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জমি ‘জবরদখলের চেষ্টা’

সর্বশেষ

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT