চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিষণ্ণতায়’ ডুবতে বসেছিলেন কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

তিনি যেন ছাই থেকে জন্ম নেয়া ফিনিক্স পাখি। সমালোচনার আগুনে পুড়ে তা থেকে ক্যারিয়ারকে ফের কীভাবে পুনর্জন্ম দিতে হয় সেটা করে দেখিয়েছেন। দেখিয়েছেন ২০১৪ সালে, ব্যক্তিটি বিরাট কোহলি। ইংল্যান্ড সফরের ব্যর্থতার জ্বালা মিটিয়েছিলেন অস্ট্রেলিয়ানদের উপর। অথচ সেই ইংল্যান্ড সফরের পর নিজের উপর থেকেই নাকি ভরসা হারিয়ে ফেলছিলেন ভারত অধিনায়ক।

একজন পেশাদার খেলোয়াড়ের জীবনে হতাশা কত বড় অভিশাপ, কতটা ক্ষতিকর, তা সাবেক ইংলিশ ক্রিকেটার মার্ক নিকোলাসের সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতায় তুলে ধরেছেন কোহলি। যেকোনো হতাশা নিজের ভেতর না লুকিয়ে মনোবিদ, প্রিয় বন্ধুর সঙ্গে ভাগ করে নেয়ার পরামর্শ দিয়েছেন।

উদাহরণ হিসেবে ২০১৪ সালের ইংল্যান্ড সফরকে সামনে টেনেছে কোহলি। সেবার পাঁচ টেস্টের ১০ ইনিংসে ১৩.৪০ গড়ে কেবল ১১৪ রান করতে পেরেছিলেন। সর্বোচ্চ ইনিংস ছিল ৩৯ রানের। ব্যর্থ এক সফরে চারিদিকে সমালোচনার পাত্র হয়ে উঠেছিলেন। কেউ কেউ দেখে ফেলেছিলেন তার ক্যারিয়ারের শেষও।

সব সমালোচনার জবাব ব্যাটেই দিয়েছেন কোহলি। পরের সিরিজে অস্ট্রেলিয়ায় গিয়ে পার করেছেন দুরন্ত এক সময়। চার ম্যাচের সিরিজে করেছিলেন ৬৯২ রান।

‘কেউ বুঝবে না তখন কী পরিস্থিতির মাঝে গেছি। সময়টা ছিল যেন কোনকিছুই পাল্টাতে পারছিলাম না। মনে হতো দুনিয়ার সবচেয়ে নিঃসঙ্গ মানুষ আমি।’

এমন পরিস্থিতিতে আশেপাশের প্রিয় মানুষদের সমর্থন খুবই জরুরি বলেছেন কোহলি। প্রয়োজনে পেশাদার মনোবিদের শরণাপন্ন হওয়ার পরামর্শ তার।

Reneta

‘ব্যক্তিগতভাবে তখন আমার মনে হতো, একটা দলের সঙ্গে থেকেও আমি ভীষণ একা। বলবো না যে তখন কথা বলার মতো কেউ ছিল না। সত্যিটা বলতে আমার মনের কষ্ট বোঝার মতো পেশাদার কেউ ছিলেন না। এটা একটা বিশাল কারণ ছিল তখন।’

‘আমি চাইছিলাম, পরিস্থিতিটা যেন পাল্টে যায়।’

‘পরিচিত যেকোনো মানুষই যখন-তখন এমন পরিস্থিতির মাঝ দিয়ে যেতে পারে। বলতে পারে, দেখো আমার ভালো লাগছে না, ঘুমাতে পারছি না, ঘুমালে আর উঠতে ইচ্ছে করে না। নিজের ভেতর আর সাহস পাচ্ছি না, কি করা উচিৎ?’

‘অনেকেই আছেন যারা লম্বা সময় ধরে এই সমস্যার মধ্যে দিয়ে যান। কারও মাস কিংবা পুরো মৌসুমই এই সমস্যা থাকতে পারে। অনেকে কখনই বের হতে পারেন না। বলবো, এমন সময় পেশাদার কারও সঙ্গে সমস্যাটা ভাগাভাগি করে নিতে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT