চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ও প্রিয়া তুমি কোথায়’ এরজন্য কতো পেয়েছিলেন ইথুন বাবু?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A
ইথুন বাবু নতুন গানের প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সংগীতের স্বর্ণালী সময়ের একজন সংগীতযোদ্ধা বলা হয় ইথুন বাবুকে। শুরুর দিকে শিল্পী হিসেবে তাকে শ্রোতারা চিনলেও পরবর্তীতে তিনি হয়ে উঠেন বাংলা গানের জগতে অন্যতম জনপ্রিয় গীতিকার ও সুরকার! তার লেখা অসংখ্য গান সেই সময়ে আলোড়ন তুলেছে দেশব্যাপী।

ইথুন বাবুর কথা-সুর ও সংগীতে জনপ্রিয় অ্যালবামগুলোর মধ্যে মনে রেখো, ঘুম আসেনা, প্রিয়া কাছে নেই, চন্দনা, প্রিয়া তোমার মন বলে কিছু নেই, ক্ষমা করে দিও, বড় ব্যথা দিলে অঞ্জনা, মনে মনে মন, সে ছিল আমার প্রিয়তমা, বিরহের প্রেম, মন নদী, সুখে থেকে ভাল থেকো, মাধবী দু:খ দিবে কতো, পরাণ, এক ফালি রোদ উল্লেখযোগ্য।

তবে তার লেখা, সুর ও সংগীত পরিচালনায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাওয়া অ্যালবামের নাম ‘ও প্রিয়া তুমি কোথায়’। বিশেষত এই শিরোনামের গানটি তৎকালীন সময়ে এতোটাই আলোড়ন ফেলে যে, এর কারণে অ্যালবামটিই বিক্রি হয় ৬০ লাখ কপির বেশি! পরবর্তীতে একই নামে সিনেমাও নির্মিত হয়।

অডিও অ্যালবামের সবগুলো গানে কণ্ঠ দিয়েছিলেন আসিফ আকবর। এক অ্যালবাম দিয়েই এই শিল্পী পৌঁছে যান বাঙালি শ্রোতার অন্দর মহলে।

এমন সাড়া জাগানো কালজয়ী গানের জন্য কতো পেয়েছিলেন ইথুন বাবু? বিপ্লব সেহাঙ্গলের পরিচালনায় চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘৩০০ সেকেন্ড’ এ সম্প্রতি শাহরিয়ার নাজিম জয় অতিথি ইথুন বাবুকে এমন প্রশ্নই ছুড়েন।

জবাবে ইথুন বাবু বলেন, আমি আর আসিফ যখন ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামটা জমা দেই সাউন্ডটেকের কাছে, ওরা আমাদেরকে ১ লক্ষ ৫৫ হাজার টাকা দিয়েছিলেন।

ইথুন বাবু বলেন, সেসময় যখন আমরা প্রযোজনা কোম্পানিকে গান দিয়েছিলেন, তখনতো ইউটিউব ছিলো না। ওই সময়ে দেয়া গানগুলো এখন তারা প্লাটফর্ম চেঞ্জ করে ইউটিউবেও দিয়েছে। এটা আমাদের ঠকানো হয়েছে। তাছাড়া প্লাটফর্ম চেঞ্জ করে তারা যখন গানগুলো দিলোই, অন্তত আমাদের কাছে একবার জিজ্ঞেস করে নিতে পারতো।

এছাড়াও এই শোতে বর্তমান সংগীত ইন্ডাস্ট্রি নিয়ে মন্তব্য করেন ইথুন বাবু।

ট্যাগ: ৩০০ সেকেন্ডআসিফআসিফ আকবরইথুন বাবুও প্রিয়া তুমি কোথায়গানচ্যানেল আইতিনশো সেকেন্ডপরিচালকলিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়শিল্পীসংগীত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নরসিংদীর শিবপুরে কৃষকদের জমি ইটভাটায় বিক্রির অভিযোগ

পরবর্তী

মাদারীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জমি ‘জবরদখলের চেষ্টা’

পরবর্তী
জমি জবরদখলের চেষ্টা করছে দুর্বৃত্তরা, মাদারীপুরে ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জমি ‘জবরদখলের চেষ্টা’

তিনজন অভিনেতা-অভিনেত্রী সিনেমার পোস্টারে হাসি মুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ সিনেমা হলে মুক্তি পেল 'পাগলের মতো ভালোবাসি'

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT