তথ্যপ্রযুক্তি

বাজার মাতাতে আবার এসেছে ‘নোকিয়া ৩৩১০’

বাজার মাতাতে আবার এসেছে ‘নোকিয়া ৩৩১০’

কয়েক সপ্তাহ আগেই বাজার মাতাতে নিজেদের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন ৩৩১০ নিয়ে বাজারে ফেরার ঘোষণা দিয়েছিলো নোকিয়া। অবশেষে শেষ হল প্রতীক্ষা। আত্মপ্রকাশ করল ৩৩১০ চিরচেনা বেশে যুগের সঙ্গে তাল মেলানো নতুন রপে।

২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যানালগ মোবাইল হ্যান্ডসেটের জগৎ মাতিয়ে রেখেছিল ‘নোকিয়া ৩৩১০’।

কিন্তু পুরোপুরি ডিজিটাল যুগ শুরু হতেই আস্তে আস্তে বাজার থেকে এই ফোনটি তৈরি বন্ধ করে দেয় নোকিয়া। সে সময় বিশ্বজুড়ে মোবাইল জগতে নোকিয়ার ছিল একচ্ছত্র সাম্রাজ্য।

পুরোনো নোকিয়া ৩৩১০

নোকিয়ার সেই একাধিপত্য আজ স্মার্টফোনের যুগে লুকিয়ে আছে। ইতিমধ্যেই মাইক্রোসফটের হাতে বিক্রি হয়ে গেছে নোকিয়ার বেশকিছু স্মার্টফোন ব্র্যান্ড।

এমন বাস্তবতায় নোকিয়া মোবাইল ফোনের বাজারে স্বমহিমায় ফিরে আসা শুরু করলো তাদের সেই বিশ্বখ্যাত ‘৩৩১০’ হ্যান্ডসেটকে।

রোববার বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে, নোকিয়া ৩৩১০ হ্যান্ডসেটটিকে আত্মপ্রকাশ করে। পুরোনো ‘৩৩১০’-র লুক অ্যান্ড ফিল-কে বজায় রেখে সামান্য কিছু রদবদল করা হয়েছে নয়া ‘৩৩১০’ হ্যান্ডসেটে।  চারটি ভিন্ন রঙে ফোনটি পাওয়া যাবে। প্রসেসর ও র‍্যাম অপ্রকাশিত থাকলেও রয়েছে ১৬ মেগাবাইটের ইন্টারন্যাল মেমরি। অধিক অ্যাপ ও অপারেটিং সিস্টেমের কারণে এই মেমরি পূর্ণ হতে সময় লাগবে না। তাই রয়েছে মাইক্রোএসডি কার্ড স্লট। এতে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমরি ব্যবহার করা যাবে।

নতুন ‘৩৩১০’-তে ব্যাটারি ব্যাকআপ এতটাই শক্তিশালী যে টানা ২২ ঘণ্টা কথা বলা যাবে। এছাড়াও, রাখা হয়েছে ‘নোকিয়া ৩৩১০’-র বিখ্যাত স্নেক গেমও কিছুটা নতুন রূপে।

নতুন রূপে স্নেক গেম

‘নোকিয়া ৩৩১০’ ফোনে অপরেটিং সিস্টেম হিসাবে এস৩০ প্লাস ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ওএস জুড়ে দেওয়া হচ্ছে। এর ফলে ইন্টারনেট কানেকশনও পাওয়া যাবে। ডিসপ্লে স্ক্রিনের মাপ পুরনো ‘৩৩১০’-র মতোই ২.৪ ইঞ্চি রাখা হয়েছে। নতুন ‘নোকিয়া ৩৩১০’-তে চমক হচ্ছে এর ক্যামেরা। কারণ, আগের হ্যান্ডসেটে ক্যামেরা ছিল না। এবার ‘নোকিয়া ৩৩১০’ হ্যান্ডসেটে ২ মেগাপিক্সেলের ক্যামেরা রাখা হয়েছে। নোকিয়া ৩৩১০ সেটের দাম নির্ধারণ করা হয়েছে ৫২ ডলার।

বিষয়:নোকিয়া ৩৩১০
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…