তথ্যপ্রযুক্তি

থ্রিজি সুবিধা নিয়ে সেপ্টেম্বরে আসছে নোকিয়া ৩৩১০

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তির হাতে ধরা নোকিয়া ৩৩১০ মোবাইল ফোন, স্ক্রিনে তারিখ ও সময় দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোবাইল ফোনের বাজারে নোকিয়ার প্রত্যাবর্তনের পর সবচেয়ে বড় চমক ছিল ৩৩১০ মডেলের ফোন। বাজারে আসার পর ক্রেতাদের মাঝে ভালো সাড়া ফেলতে সক্ষম হয়েছে এটি। তবে এবার এতে থ্রিজি সুবিধা যুক্ত করে নতুনভাবে বাজারে আনার পরিকল্পনা করছে নোকিয়া।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনডিটিভি গ্যাজেটসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরের শেষের দিকে কিংবা অক্টোবরের শুরুতেই এটি বাজারে আসতে পারে।

আইরিশ টেলিকমের টুইটার অ্যাকাউন্টে একজন গ্রাহকের প্রশ্নের জবাবেও এমনই আভাস দিয়েছে অপারেটরটি। যদিও পরবর্তীতে টুইটটি মুছে ফেলা হয়েছে।

নোকিয়া ৩৩১০

এ বছর বাজারে আসা নোকিয়া ৩৩১০ মডেলটিতে আছে ২.৪ ইঞ্চি ডিসপ্লে, নোকিয়া সিরিজ ৩০+ অপারেটিং সিস্টেম, ১৬ মেগাবাইট স্টোরেজ, মেমোরি কার্ড ব্যবহার সুবিধা। এ ছাড়া আছে ২ মেগাপিক্সেল ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, ১২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

উল্লেখ্য যে, ২০০০ সালে বাজারে আসা নোকিয়া ৩৩১০ মডেলের এই ফোনটি দুর্দান্ত প্রতাপে বাজার কাঁপিয়ে বেড়িয়েছিল। নোকিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলগুলোর একটিও এই ৩৩১০ যার প্রায় ১২.৬ কোটি ইউনিট বিক্রি হয়েছিল বিশ্বব্যাপী। পুনরায় বাজারে আনা ৩৩১০ মডেলের এই স্মার্টফোনটির ডিজাইনে কিছুটা মিল থাকলেও ফিচারে রয়েছে বড় পার্থক্য।

বিষয়:নোকিয়া নোকিয়া ৩৩১০

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…