যমুনা নদীতে রেলসেতু, ঢাকা-কক্সবাজার পর্যটন ট্রেনসহ অনেকগুলো বড় প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এসব প্রকল্প বাস্তবায়নে জাপান, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং চীনের অর্থায়নের সঙ্গে থাকবে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি – এডিপিতেও প্রায় ১১ হাজার ৫শ’ কোটি টাকা বরাদ্দ পাবে রেলওয়ে।
যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতুর ৩শ’ মিটার উজানে ডাবল লাইনের রেল সেতু নির্মাণ করবে বাংলাদেশ রেলওয়ে। জাইকার অর্থায়নে নির্মিত সেতুর দরপত্র আহ্বান করা হবে জুলাই মাসে।
পদ্মা সেতুতে সড়ক ও রেল সেতুর নির্মাণ কাজ একই সাথে শেষ হবে। ঢাকা থেকে যশোর পর্যন্ত নির্মাণ হবে ২শ১৫ কিলোমিটার রেললাইন। তবে মাওয়া থেকে ঢাকার সংযোগে কিছুটা সময় লাগবে।
পর্যটকদের জন্য ঢাকা থেকে কক্সবাজার রুটে বিলাসবহুল পর্যটন ট্রেন চলবে। এ বিশেষ ট্রেন ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার ছাড়া কোথাও থামবে না। নতুন নির্মাণ হবে শ’ কিলোমিটার রেললাইন।
ঢাকা থেকে চট্টগ্রাম ডুয়েল গেজ, টঙ্গি থেকে ভৈরব বাজার পর্যন্ত এডিবির অর্থায়নে ডাবল লাইন, আখাউড়া থেকে সিলেটে ডুয়েল গেজ এবং জয়দেবপুর থেকে ঈশ্বরদী ডাবল লাইনের প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
আরও দেখুন শহীদুল্লাহ রাজুর ভিডিও রিপোর্টে:








