বাংলাদেশ

দেশের সর্ববৃহৎ রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল

বৃহৎ রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল, শ্রমিক ও প্রকৌশলী কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল, প্রকৌশলী ও শ্রমিকরা কাজ করছে, দেশের বৃহৎ রেলসেতুর দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যমুনা নদীর বুকে নির্মাণ করা দেশের সবচেয়ে বড় রেলসেতুতে শুরু হয়েছে ট্রায়াল ট্রেনের টেস্ট রান। আপ ও ডাউন লাইনে ২টি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া এই টেস্ট রান চলবে আজ ও আগামীকাল।

আজ (২৬ নভেম্বর) মঙ্গলবার সকাল ৯টা পঞ্চাশ মিনিটে যমুনা রেল সেতুতে একই সাথে আপ ও ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু করা হয়।

যমুনা রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান জানান, সড়ক সেতুর ৪৭ মিটার উজানে দেশের সবচেয়ে বড় রেলসেতুর নির্মাণ কাজ শেষে ট্রায়াল ট্রেনের টেস্ট রান শুরু হয়েছে।

তিনি জানান, টেস্ট রানের প্রথম দিন ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুতে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে আপ ও ডাউন লাইনে ট্রায়াল ট্রেন চলছে। দ্বিতীয় দিনে সর্বোচ্চ গতিতে ট্রায়াল ট্রেন চলাচল করবে।

তিনি আরও জানান, রেল সেতুটিতে ২০২৫ সালের জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে রেল চলাচলের প্রস্তুতি রয়েছে।

বিষয়:ট্রায়াল ট্রেনরেলসেতু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…