চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডুব’ মুক্তির আগেই নতুন চলচ্চিত্রের ঘোষণা দিলেন ফারুকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
একজন হাস্যোজ্জ্বল ব্যক্তি প্রকৃতির মাঝে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৭ এর ২৭ অক্টোবর মুক্তির প্রতীক্ষায় থাকা ‘ডুব’ নিয়ে দর্শক অনেকদিন ধরেই কৌতূহলী। নানা আলোচনা-সমালোচনার পর দর্শকদের অপেক্ষার শেষ হবে কিছুদিনের মধ্যেই। কিন্তু, ‘ডুব’ মুক্তির আগেই আরেক সুখবর দিয়েছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ১৭ অক্টোবর, মঙ্গলবার সকালে তিনি তার নতুন চলচ্চিত্রের খবর প্রকাশ করেন তাঁর ফেইসবুক পোস্টের মাধ্যমে।

ফারুকীর নতুন চলচ্চিত্রের নাম ‘স্যাটারডে আফটারনুন’। অনেকদিন ধরে নিভৃতে চলা এই চলচ্চিত্রের প্রস্তুতিকে সামনে আনলেন পরিচালক নিজেই। ফেসবুকে ফারুকী জানান, ‘চলার নামই জীবন। আমি সবসময় বলি একটা কাজ শেষ হয়ে গেলে, আমি আর পিছে তাকাই না। পুরনো প্রেমিকার মতো সে পড়ে থাকে তার পৃথিবীতে, আর আমি নামি নতুন গ্রহের খোঁজে।’

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এই ছবিতে জাজ মাল্টিমিডিয়া আর কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ছবিয়াল থাকছে প্রযোজকের দায়িত্বে। এছাড়া সহ-প্রযোজক হিসেবে থাকছেন জার্মান প্রযোজক আনা কাচকোকে, যার পূর্ববর্তী দুই ছবি বার্লিন এবং ভেনিসের উৎসবে অংশ নিয়ে বার্লিনে পুরস্কারও পেয়েছে।



‘স্যাটারডে আফটারনুন’ এ সিনেমাটোগ্রাফার হিসেবে থাকবেন মাত্র ছাব্বিশ র বয়সে বার্লিনে সিলভার বিয়ার জেতা আজিজ জাম্বাকিয়েভ।
ছবির অভিনয়শিল্পীদের মধ্যে থাকবেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, অভিনয়ের জন্য আরও কথা চলছে ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানির সঙ্গে। ফারুকীর পছন্দের তালিকায় আছেন আরও অনেকে। অভিনয়শিল্পী বাছাই প্রক্রিয়া এখনও চলছে।

‘স্যাটারডে আফটারনুন’ এর শুটিং শুরু হবে ২০১৭ এর ডিসেম্বরে। এটি ফারুকীর প্রথম ত্রয়ী চলচ্চিত্র হতে যাচ্ছে। এই সিরিজের দ্বিতীয় চলচ্চিত্রটি হবে ‘নো ম্যান’স ল্যান্ড’ নামে আর শেষটি হবে রোহিঙ্গা বিষয়ে।  ফারুকীর ছবি মানেই দর্শকদের জন্য নতুন চমক। দেখা যাক, নতুন কী চমক নিয়ে আসবেন তিনি ‘স্যাটারডে আফটারনুন’ এ!।

ফারুকী
ফারুকীর নতুন চলচ্চিত্রের নাম ‘স্যাটারডে আফটারনুন’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফারুকী
শেয়ারTweetPin

সর্বশেষ

নাম বদলে গোপনে থাকা নাইজেরিয়ান যুবক ফেনী সীমান্তে আটক

আগস্ট ৪, ২০২৬

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT