চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন উদ্যোক্তাদের নিয়ে কেকা ফেরদৌসীর রান্না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২১
বিনোদন
A A

প্রতিবছর একাধিক মজার রান্না ও মনোহরী ইফতারি তৈরির অনুষ্ঠান নিয়ে উপস্থিত হন কেকা ফেরদৌসী। তবে করোনাকালীন একাধিক রান্নার আয়োজন করা সম্ভব হয়নি এই জনপ্রিয় এই রন্ধন শিল্পীর।

এবার শুধুমাত্র ইফতারি তৈরির একটি অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন কেকা ফেরদৌসী। যেখানে নতুন ৩০ জন উদ্যোক্তাদের নিয়ে তার এই রান্নার আয়োজন।

কেকা ফেরদৌসী জানান, নতুন ৩০ জন উদ্যোক্তা তার এই রান্নার অনুষ্ঠানের অতিথি হচ্ছেন। এর মধ্যে অনেকেই আছেন যারা বয়সে একেবারে তরুণ। ইতোমধ্যে সবগুলো পর্বের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

রান্নার ফাঁকে ফাঁকে কেকা ফেরদৌসীর সঙ্গে প্রত্যেক উদ্যোক্তা তাদের উদ্যোক্তা হওয়ার গল্প শোনাবেন। জানাবেন, প্রতিবন্ধকতা পেরিয়ে সোনার হরিণ প্রাপ্তির নেপথ্যের শ্রম।

যারা অতিথি হয়েছেন প্রত্যেকেই খুব খুশি হয়েছেন বলে জানান কেকা ফেরদৌসী।

তিনি বলেন, প্রতি পর্বে একজন নতুন উদ্যোক্তা আসবেন। তার গল্প শুনতে শুনতে রান্না হবে। তাদের গল্প শুনে ভীষণ ভালো লেগেছে। দেশি পণ্য তৈরি করে উৎপাদন বাড়িয়ে সাবলম্বী হয়েছেন। আমি মনে করি এই অনুষ্ঠানটি এবার বেশ জনপ্রিয় হয়ে উঠবে।

Reneta

নতুন উদ্যোক্তাদের সঙ্গে কেকা ফেরদৌসীর এই রান্নার আয়োজন মূলত ইফতারের জন্য। রমজান মাস জুড়ে ৩০ পর্ব প্রচারিত হবে। অনুষ্ঠানটি চ্যানেল আইয়ের পর্দায় প্রতিদিন দুপুর ৩টা ৩০ মিনিটে প্রচার হবে।

এছাড়া ঐক্য ডট কম ডট বিডি এবং আকবরিয়া প্রিমিয়াম লাচ্ছা সেমাই প্রেজেন্টস ‘কেকা ফেরদৌসীর সাথে নতুন উদ্যোক্তার রান্না’র অনুষ্ঠান পাওয়া যাবে চ্যানেল আইয়ের ইউটিউব ও ফেসবুক পেজে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতারকেকারমজানরান্নালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিত্যপণ্য পরিবহনের সহায়তায় বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল সেল

পরবর্তী

বেঁচে থাকলে আবার সব কিছু গুছিয়ে নিতে পারবো: প্রধানমন্ত্রী

পরবর্তী

বেঁচে থাকলে আবার সব কিছু গুছিয়ে নিতে পারবো: প্রধানমন্ত্রী

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ থেকে রোজা

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT