চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন উদ্যমে আসছে বিটিভির অনুষ্ঠানমালা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২০
বিনোদন
A A

বড় ধরনের পরিবর্তন আসছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কার্যক্রমে। দীর্ঘদিনের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে অনুষ্ঠানমালা। নিত্য-নতুন কনসেপ্ট নিয়ে খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে একাধিক আয়োজন। সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিটিভির জনসংযোগ বিভাগ।

তারই ধারাবাহিকতায় আগামি শুক্রবার (২৭ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বিনোদনমূলক অনুষ্ঠান ‘বাংলাদেশের হৃদয় হতে’। দেশের ৬৪টি জেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, মানুষের জীবন-জীবিকা, পোশাক-পরিচ্ছদ, খাবার, ভাষার ভিন্নতা সবকিছুই তুলে ধরা হবে এ অনুষ্ঠানের মাধ্যমে। ৫০ মিনিট ব্যাপ্তীর এ অনুষ্ঠানের প্রতিটি পর্বে ভিন্ন-ভিন্ন জেলা বেছে নেয়া হয়েছে। যার শুটিংও সম্পন্ন হয়েছে সব জেলায় গিয়ে।

যার মাধ্যমে দর্শকরা বিনোদন পাওয়ার পাশাপাশি দেশের প্রতিটি জেলার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি সম্পর্কেও ধারণা পাবেন। আর অনুষ্ঠানটির বড় একটা অংশ জুড়ে থাকছে আঞ্চলিক গান। জগদীশ এষের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। আলিফ চৌধুরী ও নাহিদা আফরোজ সুমির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মাসের শেষ শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে।

অনুষ্ঠানের প্রথম পর্ব সাজানো হয়েছে জামালপুর জেলাকে ঘিরে। বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক জগদীশ এষ বলেন, ‘বিটিভি মানেই ‘বাতাবি লেবুর বাম্পার ফলন!’- দর্শকদের মন থেকে এই ধারণাটি আমরা পাল্টে দিতে চাই। বিটিভির অনুষ্ঠানমালাকে আমরা সম্পূর্ণ ঢেলে সাজাচ্ছি। নতুন আঙ্গিকের বেশ কয়েকটি অনুষ্ঠান আমরা নির্মাণ করেছি। তার মধ্যে ‘বাংলাদেশের হৃদয় হতে’ মূলত একটি জেলাভিত্তিক বিনোদনমূলক অনুষ্ঠান।

তিনি বলেন, বাংলাদেশ খুব ছোট্ট একটি দেশ হলেও এ দেশের বিভিন্ন জেলার সংস্কৃতি, ঐতিহ্য, আচার, জীবনযাপন ধারা, এমনকি ভাষাগতও ভিন্নতা রয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ যেন দেশের সব জেলা সম্পর্কেই জানতে পারে, সে লক্ষ্যেই অনুষ্ঠানটির পরিকল্পনা। আশা করছি, ভিন্ন মাত্রার এ অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুষ্ঠানজেলাবিটিভিশহর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

জুলাই ১৫, ২০২৬

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT