চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন অর্থবছরেও সংযমী ব্যয় নীতি অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ২৬, জুন ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাসের কারণে নতুন অর্থবছরেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নসহ অন্যান্য ক্ষেত্রে সরকারের সংযমী ব্যয় নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শনিবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি ১৯তম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও ২৩তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা হবে না। কারণ উন্নয়ন ব্যয়ের নামে অপচয়ের চেয়ে এই মুহুর্তে টিকা কেনা, স্বাস্থ্য খাতসহ জীবন বাঁচাতে সহায়ক হয় এমন কাজে অর্থ বিনিয়োগকে অগ্রাধিকার দেয়া হচ্ছে, এ কারণেই কিছুটা কৃচ্ছতার নীতি অনুসরণ করবে সরকার।

অর্থমন্ত্রী জানিয়েছেন, আজকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১৬টি প্রকল্পে কেনাকাটার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে সরকারের তহবিল থেকে দেয়া হবে ১ হাজার ৫৫২ কোটি টাকা। আর বিশ্বব্যাংক থেকে ঋণ হিসেবে আসবে ৫৩ কোটি টাকা।

‘চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নসহ অন্যান্য ক্ষেত্রেও সরকার ব্যয় কম করেছে। এই সংযমী নীতি নতুন অর্থবছরের উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে থাকবে কি-না?’ এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকার কম ব্যয় করেছে এই মতের বিরোধী আমি। করোনার কারণে বাংলাদেশসহ পুরো বিশ্বেই পরিস্থিতি স্বাভাবিক নয়। এরকম অবস্থায় সরকার যতটা প্রয়োজন ততটাই ব্যয় করতে চেয়েছে। যাতে অপচয় না হয়। সরকার এখনও অপচয় করতে চায় না।

কঠোর লকডাউনে দরিদ্রদের নিয়ে অর্থমন্ত্রীর কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে বলেন, সরকার দুস্থদের সহায়তা করে যাচ্ছে। নগদ অর্থ দিচ্ছে। যারা সমস্যায় আছেন বলে চিহ্নিত করা গেছে তাদের নগদ সহায়তা করা হয়েছে। প্রয়োজনে আরও করা হবে। এ বিষয়ে আলাদা কমিটি আছে। প্রধানমন্ত্রী বিষয়টি দেখাশোনা করেন। কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেয়ার দরকার হলে প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন।

Reneta

তৈরি পোশাক খাতে দেয়া বিশেষ প্রণোদনার কিস্তি ছাড়ের সময় বাড়ানোর আবেদন করেছেন উদ্যোক্তারা। বিষয়টি বিবেচনা করা হবে কিনা?

এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, যে উদ্দেশ্য নিয়ে বিশেষ প্রণোদনা দেয়া হয়েছিল, তার এখন প্রয়োজন আছে কিনা সেটা পর্যালোচনা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলবেন।

অর্থনীতিতে লকডাউনের প্রভাব কী হতে পারে জানতে চাইলে তিনি বলেন, সরকার সব সময়ই ভালো প্রত্যাশা করে। এখনও তাই করছে। গত বছরও লকডাউন ছিল, তার মধ্যে যেসব লক্ষ্য ছিলো সেগুলো অর্জিত হয়েছে। বিশেষ করে রাজস্ব বেড়েছে ১৭ শতাংশ। রেমিট্যান্স, রিজার্ভ বেড়েছে। অনেকেই বলেছিলেন, রেমিট্যান্স কমে যাবে। কিন্তু এই এক বছরে প্রায় ২৫ বিলিয়ন রেমিট্যান্স এসেছে। এটা আর কখনো হবে কিনা জানি না।

তিনি বলেন, তবে অন্যান্য সবার মতো সরকারেরও একটা উদ্বেগ আছে। সেটা হচ্ছে টিকাদান। এটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। যত দ্রুত সম্ভব এটা করতে হবে এবং সেটা করা হচ্ছে। আপনারা শিগগিরই সেটার রেজাল্ট পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিপিকরোনাব্যয়রেমিট্যান্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হবিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের টেটাযুদ্ধে আহত ৫০

পরবর্তী

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দায়িত্বে মনিরুল-আসাদুজ্জামান

পরবর্তী

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দায়িত্বে মনিরুল-আসাদুজ্জামান

‘দেশের উন্নয়নে শেখ হাসিনার জুড়ি নেই’

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT