ক্রিকেট

নতুনদের নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক

প্রধান নির্বাচক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে দুই সহকারী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান নির্বাচক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে দুই সহকারী।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে টাইগার স্কোয়াডে ডাক পেয়েছে চার নতুন মুখ। তাদের নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

চার নবীন আকবর আলী, সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি ও শহিদুল ইসলামকে দলে ডাকার পেছনে ভবিষ্যৎ ভাবনার কথা বললেন প্রধান নির্বাচক।

‘আমরা জানি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স হয়েছে। নতুন করে পথ চলতে গেলে কিছু নতুন খেলোয়াড়কে দেখতে হবে। এই ফরম্যাটটাই সবচেয়ে তাড়াতাড়ি পরিবর্তনের জায়গা। তাই নতুন খেলোয়াড়দের দেখি।’

‘আশা করি যাদের নিয়েছি তারা আন্তর্জাতিক অঙ্গনের জন্য পুরোপুরি প্রস্তুত আছে। এইচপিতে ট্রেনিং করে এসেছে। আমরাও আশাবাদী ওরা ভালো করবে।’

সৌম্য সরকার, লিটন দাস বাদ পড়লেও তাদের চোখে চোখে রাখা হবে বলে জানান মিনহাজুল, ‘সামনে আমাদের বিপিএল আছে, ঘরোয়া ক্রিকেট আছে। সবাই পারফর্ম করবে। কেউ তো নজরের বাইরে যাবে না।’

‘যারা বাইরে আছে তাদের চোখে চোখে রাখতে হবে, একটা সিস্টেমে রাখতে হবে। জাতীয় দলের পর এ-দলের প্রোগ্রাম চলছে, তারপর এইচপি আছে। যেখানে যাকে দরকার হবে, ওখানে রেখেই প্রস্তুত করা হবে।’

বিষয়:আকবর নান্নু বাংলাদেশ-পাকিস্তান সিরিজ রাজ্জাক রাব্বী শহিদুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…