চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও অনন্য অসংখ্য কালজয়ী গানের সুরস্রষ্টা নচিকেতা ঘোষ

জাকির হোসেন তপন জাকির হোসেন তপন
১০:০০ পূর্বাহ্ণ ২০, মে ২০১৮
বিনোদন
A A

বাবা, দিদি, জামাইবাবু সবাই ডাক্তার। তাই ঘোষ বাড়ির নিয়ম মেনে পিতার ইচ্ছায় তাঁকেও ডাক্তারি পড়তে হয়েছিল! তবে তিনি ডাক্তারি করেননি, কেননা তাঁর সমস্ত হৃদয় মন জুড়ে ছিল সুর। তিনি স্বপ্ন দেখতেন একদিন সুরের জাদুকর হবেন। ছোটবেলা থেকে বাড়িতে সংগীত আবহ দেখেছেন। অনেক বড় গাইয়েরা তাঁর বাবা ডা. সনৎ কুমার ঘোষের বাড়িতে প্রতি রবিবার গানের আসরে গাইতেন। সেই পরিবেশে বেড়ে ওঠা বাড়ির বড় ছেলে নচিকেতা ঘোষ।

যার সুরের জাদুতে অসংখ্য গান কালজয়ী হয়ে মানুষের অন্তরে টিকে রয়েছে। তিনি নিজেও ভালো গাইতে পারতেন, ভালো তবলা বাজাতে পারতেন। তবে অতুলনীয় ছিলেন সুর সৃষ্টিতে, সংগীত পরিচালনায়! এখানে নচিকেতা ঘোষের অল-টাইম-গ্রেট কয়েকটি গানের উল্লেখ করছি- আমার গানের স্বরলিপি লেখা রবে (হেমন্ত মুখোপাধ্যায়), তার আর পর নেই (হেমন্ত মুখোপাধ্যায়), মেঘ কালো আঁধার কালো (হেমন্ত মুখোপাধ্যায়), যদি কাগজে লেখ নাম (মান্না দে), ক’ ফোঁটা চোখের জল (মান্না দে), আকাশ পানে চেয়ে চেয়ে (মান্না দে), মায়াবতী মেঘে এল তন্দ্রা (সন্ধ্যা মুখোপাধ্যায়), এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে (আরতী মুখোপাধ্যায়), এমন একটা ঝিনুক খুঁজে (নির্মলা মিশ্র), বনে নয় মনে মোর পাখি আজ (মানবেন্দ্র মুখোপাধ্যায়), ছোট্ট পাখি চন্দনা (আলপনা বন্দ্যোপাধ্যায়), এক তাজমহল গড় (পিন্টু ভট্টাচার্য)। এমনি অসংখ্য গানের সার্থক সুরকার নচিকেতা ঘোষের আজ জন্মদিন (২০ মে)।

১৯২৫ সালের ২০ মে তিনি কোলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে নচিকেতার সংগীত পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘বৌদির বোন’ মুক্তি পায়। ১৯৫৪ সালে মুক্তি পায় ‘জয়দেব’, তাঁকে বিরাট খ্যাতি আর যশ এনে দেয়। এরপর তাঁকে আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক চলচ্চিত্রে সুর করেছেন, রেকর্ডের জন্য গান তৈরি করেছেন। গগনচুম্বী সাফল্য, আর একের পর এক হিট গানে বাংলার সংগীতপ্রেমী মানুষকে পাগল করে দিয়েছেন। সংগীতের বেলায় তিনি ছিলেন একেবারে চূড়ান্ত রকমের পারফেকশনিস্ট।

Banglabid

প্রতিটি সকাল শুরু হত একটি ভালো সুর সৃষ্টির চিন্তা নিয়ে, তাই হয় গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার বা পুলক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে অস্থির করে ফেলতেন। কখনো নিজেই গানের প্রথম লাইন লিখে গীতিকারদের মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে দিতেন। বলতেন যারটা ভালো হবে তারটা আমি নেব। ‘যদি কাগজে লেখো নাম’, ‘হাজার টাকার ঝাড়বাতিটা’, ‘মুকুটটা তো পড়েই আছে’, ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’… নচিকেতারই শুরু করে দেয়া গান। একবার স্টার থিয়েটারে এক সংগীত সম্মেলনে রবিশঙ্করের সেতার শুনতে গিয়েছেন। ভোর তিনটে, রবিবাবু বিলম্বিত থেকে দ্রুতিতে যাবেন। নচিকেতা কানে আঙুল দিয়ে দৌড়ে স্টার থিয়েটার থেকে বাড়ি চলে এলেন। যাতে কানে আর অন্য সুর না ঢোকে। এসেই হারমোনিয়াম নিয়ে বসে পড়লেন। ফোন করলেন গৌরীপ্রসন্ন মজুমদারকে। তিনি কাঁচুমাচু হয়ে বললেন, ‘কী করে আসব! বাস চলাই তো শুরু হয়নি!’ নচিকেতা বললেন, ‘বাস চলা আরম্ভ হলেই চলে আয়। না হলে গানটা অন্য কাউকে দিয়ে দেব।’ তৈরি হল, ‘বনে নয়, মনে মোর পাখি আজ গান গায়।’ তার পর মানবেন্দ্র মুখোপাধ্যায়কে বললেন, ‘আয়, একটা হিট গান গাইবি।’

তাঁর যোগ্য পুত্র সুপর্ণকান্তি ঘোষও একজন গুণী সংগীত পরিচালক। তারই সৃষ্টি ‘কফি হাউসের সেই আড্ডাটা’ জনপ্রিয়তার শীর্ষে!

১৯৭৬ সালের ১২ অক্টোবর মাত্র ৫১ বছর বয়সে এই বিস্ময়কর প্রতিভাবান সংগীতকারের মৃত্যু ঘটে। নচিকেতা ঘোষের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা আর ভালবাসায় স্মরণ করছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মান্না দেলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উত্তরায় যুবকের মরদেহ উদ্ধার

পরবর্তী

মতিয়া চৌধুরীকে আওয়ামী লীগ জেলা কমিটি থেকে প্রত্যাহারে সুপারিশ

পরবর্তী
মতিয়া চৌধুরী

মতিয়া চৌধুরীকে আওয়ামী লীগ জেলা কমিটি থেকে প্রত্যাহারে সুপারিশ

এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী-শক্তি

আওয়ামী লীগ ও বিএনপিকে নিয়ন্ত্রণ করার মতো একটি শক্তি প্রয়োজন: বি. চৌধুরী

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT