চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তী শিল্পী নির্মলা মিশ্রের অবস্থা সংকটাপন্ন

সিএইচআই + এইচটি সিএইচআই + এইচটি
২:১৯ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের কিংবদন্তী শিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাতে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের এনজি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। 

দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন বর্ষীয়ান এই সংগীতশিল্পী। শনিবার রাতে আচমকাই রক্তচাপ নেমে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এরপর দ্রুত তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হ। হাসপাতাল সূত্রে খবর, নির্মলা মিশ্রের মূত্রনালীতে সংক্রমণ রয়েছে। রবিবার তার কোভিড-১৯ পরীক্ষা এবং সিটি স্ক্যান করা হবে।

এর আগে জুলাই মাসেও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন নির্মলা মিশ্র। প্রবীণ গায়িকার ভাইপো দিলীপ মিশ্র জানিয়েছেন, আচমকা রক্তচাপ নেমে যাওয়ার কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে নির্মলা দেবীকে।

৮২ বছর বয়সী এই গায়িকা এর আগে স্ট্রোক ও নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছেন, তাই তার শারীরিক পরিস্থিতি নিয়ে চিন্তায় সকলেই।

৫০ বছরেরও বেশি সময় বাংলা গানের জগতকে সমৃদ্ধ করেছেন নির্মলা মিশ্র। তার কাছে বাঁচার অক্সিজেন গান। তাই অসুস্থতা সত্ত্বেও দীর্ঘদিন গানের শো চালিয়ে গিয়েছেন তিনি। ২০১৭ সালে শিল্পী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে প্রথম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই সময় দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আবার নতুন করে তাঁর অসুস্থতার খবর সামনে আসায় চিন্তায় তাঁর অনুরাগীরা। প্রবীণ শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।

নির্মলা মিশ্র ১৯৬০ সালে সংগীত জগতে পদার্পণ করেন। সংগীত পরিচালক বালকৃষ্ণ দাস তাকে ‘শ্রী লোকনাথ’ ছায়াছবির গানে কণ্ঠ দেওয়ার সুযোগ দেন। তিনি যেসব ছায়াছবির গানে কণ্ঠ দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্ত্রী (১৯৭২), কা (১৯৬৫), অভিনেত্রী (১৯৭০), অনুতাপ (১৯৯২) ইত্যাদি।

Reneta

তিনি মান্না দে, প্রতিমা বন্দোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, শিপ্রা বসু এবং অন্যান্য অনেক বিখ্যাত শিল্পীর সাথে দ্বৈত গান গেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাননির্মলা মিশ্রমান্না দেলিড বিনোদনশিল্পী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভ্যাকসিন পাবে সাড়ে ৫ কোটি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী

বিএনপি নির্বাচনের আগেই হেরে যায়: কাদের

পরবর্তী
ওবায়দুল কাদের

বিএনপি নির্বাচনের আগেই হেরে যায়: কাদের

আপদকালীন নেতার ‘ক্যাপ্টেন্স নকে’ বিপদ এড়িয়েছে ভারত

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT