চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আজ গানের দিন’-এ নীলিমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

সংগীতশিল্পীদের নিয়ে প্রতি রবিবার এনিগমা টিভিতে প্রচারিত হচ্ছে ‘আজ গানের দিন’। আসছে রবিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠানটির ৮ম পর্ব। অনুষ্ঠানে এবার গান গাইতে আসছেন সংগীতশিল্পী নিলীমা আক্তার।

আধুনিক ও নজরুলসংগীত শিল্পী হিসেবে শ্রোতামহলে সুপরিচিত নিলীমা। গুণী এই শিল্পী রবিবার রাত ১০টায় এনিগমা টিভিতে সরাসরি সম্প্রচারিত ‘আজ গানের দিন’ এ অংশ নিবেন। শোনাবেন বেশকিছু গান। দর্শক এনিগমার ফেসবুক ও ইউটিউব পেজেও অনুষ্ঠানটি দেখতে পারবেন।

১৯৭৩ সালে নীলফামারী জেলায় জন্ম নেয়া নীলিমার সংগীতে হাতেখড়ি বাবা নুরুল হকের কাছে। এরপর নিয়মতান্ত্রিকভাবে গান শেখেন ওস্তাদ সন্তোষ কুমার মৈত্রের কাছে। সংগীতের আনুষ্ঠানিক যাত্রা ১৯৮৯ সালে বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে তালিকাভুক্ত শিল্পী হওয়ার মাধ্যমে। ২০০৬ সালে বাংলাদেশ টেলিভিশন এ আধুনিক ও নজরুল সংগীত শিল্পী হিসেবে তালিকা ভুক্তি হন।

বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয় নীলিমা আক্তারকে। এছাড়া গুণী শিল্পীর স্বীকৃতি হিসেবে পেয়েছেন পিলু মমতাজ পদক, হরলাল রায় পদক, আব্বাস উদ্দিন একাডেমি সম্মাননা ও শাশ্বত বাংলা রংপুর সম্মাননা।

নিলীমার পছন্দের শিল্পীদের তালিকায় রয়েছেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী, মান্না দে, আশা ভোঁসলে, সনু নিগম, সামিনা চৌধুরী প্রমুখ। সংগীতের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির অন্যান্য শাখাতেও দক্ষ পদচারণা রয়েছে নীলিমা আক্তারের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আশা ভোঁসলেগানমান্না দেমোহাম্মদ চৌধুরীসংগীতসনু নিগমসামিনা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

এপ্রিল ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার

এপ্রিল ২২, ২০২৬

পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে চীন

এপ্রিল ২২, ২০২৬

টেলিযোগাযোগ খাতকে জরুরী সেবার আওতায় নেওয়ার দাবি

এপ্রিল ২২, ২০২৬

কোচ আশাবাদী, চ্যালেঞ্জে প্রস্তুত পেসাররা

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT