চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনিকে ‘অবসরে’ পাঠানো সমালোচকদের একহাত নিলেন স্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ২৮, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বুধবার টুইটারে একাধিক আইডি থেকে খবরে সয়লাব, অবসর নিয়ে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। পরে অবশ্য জানা গেছে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের অবসরের ঘোষণাটি নিতান্তই গুজব! যা খেপিয়েছে ধোনির স্ত্রী সাক্ষীকেও!

একাধিক টুইটে হ্যাশট্যাগ সহকারে লেখাছিল ‘ধোনিঅবসরে!’ বেশ কয়েকটি আইডি থেকে পোস্ট আসে এমন খবরের।

সেসব টুইটের জবাবে সাক্ষী পাল্টা লিখেছেন, ‘এটা একটা গুজব! বুঝতে পারছি লকডাউনে কিছু মানুষের মানসিক অবস্থা নড়বড়ে হয়ে গেছে। অন্য জীবন খুঁজে নাও।’

অবশ্য কিছুক্ষণের মধ্যেই সেই টুইট ডিলিট করে ফেলেছেন সাক্ষী। ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কথাগুলো।

স্বামীর সমালোচনায় ঢাল হওয়ার ঘটনা অবশ্য সাক্ষীর জীবনে নতুন কিছু নয়। গত সেপ্টেম্বরেও ধোনির অবসরের গুজবে পানি ঢেলে দিয়েছিলেন তিনি।

২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হারের পর ক্রিকেট থেকে দূরেই আছেন ধোনি। ২০২০ আইপিএল দিয়ে ক্রিকেটে ফেরার কথা থাকলেও করোনার কারণে অনির্দিষ্টকাল পিছিয়ে গেছে আসর। ধোনি কবে মাঠে ফিরবেন নাকি আদৌ ফিরবেন না সেটি এখনো নিশ্চিত নয়!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধোনিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সিজেডএম ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ৩, ২০২৬

কেপ ভার্দের বিপক্ষে এক ‘কঠিন’ ম্যাচ হবে আর্জেন্টিনার

জুলাই ৩, ২০২৬

৪ হাজার কোটি টাকার ইনজেকশন: বরাদ্দ বাড়ছে, তবু কেন সুস্থ হচ্ছে না স্বাস্থ্যখাত?

জুলাই ৩, ২০২৬

‘জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সঙ্গে থাকতে চাই’

জুলাই ৩, ২০২৬

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT