চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানমন্ডিতে মার্সিডিজ বেঞ্জ জব্দ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৭:১৪ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০১৫
অপরাধ, বাংলাদেশ
A A

মিথ্যা তথ্য দিয়ে আমদানি করা মার্সিডিজ বেঞ্জ মডেলের একটি প্রাইভেটকার রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাড়ি থেকে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। র‍্যাবের সহায়তায় গতকাল শুক্রবার মধ্যরাতে ধানমন্ডির ৫ নম্বর সড়কের ২৩/এ নম্বর বাসা থেকে গাড়িটি জব্দ করা হয়। আজ শনিবার বিকেলে শুল্ক ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দাবি, বেলায়েত হোসেন নামের একজন ব্যবসায়ী ২০০৯ সালে গাড়িটি আমদানি করেন। এর বর্তমান মূল্য সাত কোটি টাকা। মিথ্যা তথ্য দিয়ে গাড়িটি আমদানি করে তিন কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। বেলায়েত হোসেন বর্তমানে বিদেশে আছেন। এর আগে গাড়ি জব্দ করতে দুদিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

শুল্ক ও তদন্ত অধিদপ্তরের ডিজি জানান, ভুয়া কাগজপত্র দেখিয়ে বিআরটিএ থেকে গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছিল। সেডান মার্সিডিজ বেঞ্জ মডেলের গাড়িটি ভুয়া বিল অব অ্যান্ট্রি দেখিয়ে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়, যার নম্বর ছিল ঢাকা মেট্রো গ-১৪-৯৭৩৮। ব্যবসায়ী বেলায়েত হোসেনের বাসা থেকে গাড়িটি জব্দ করা হয়। গাড়িটি মগবাজারে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কার্যালয়ে রাখা হয়েছে।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: Bangladesh
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে ঢাকা দক্ষিণ

পরবর্তী

সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দের প্রজ্ঞাপন জারি

পরবর্তী

সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দের প্রজ্ঞাপন জারি

ইয়েমেনের অ্যাডেন শহরের কিছু অংশ হাউথিদের দখলে

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT