চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের কাছে হেরেই অস্ট্রেলিয়া ‘ওরকম’ পিচ বানিয়েছে, বলছেন গাভাস্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে ডারউইনে আগাগোড়া আধিপত্য দিখিয়ে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ম্যাকাইতে যদিও দাঁড়াতেই পারেনি নাজমুল হোসেন শান্তর দল, পৌনে দুদিনে টেস্ট হেরে সিরিজ ড্র করেছে। এই স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশ দুবার ও অজিরা একবার অলআউট হয়েছে। ম্যাকাই টেস্টের পিচ নিয়ে তাই অনেক আলোচনা-সমালোচনা। তাতে যোগ দিলেন ভারতের সাবেক অধিনায়ক কিংবদন্তি সুনীল গাভাস্কার।

অস্ট্রেলিয়া ভণ্ডামি করেছে, সেটি বলে পরিস্থিতি তুলেও ধরেছেন গাভাস্কার, ‘অস্ট্রেলিয়ায় আরও একটি টেস্ট ম্যাচ মাত্র দুইদিনের মধ্যেই শেষ হয়ে গেল। গত কয়েক বছরে সেখানে এমন ঘটনা চারবার ঘটেছে। অথচ, যেসব পিচে এমন অস্বাভাবিক বাউন্স দেখা যায়, যার ফলে এমন ফলাফল আসে, সেগুলোর বিরুদ্ধে কোন সমালোচনা এখনও শোনা যায়নি।’

‘‘অজুহাত অবশ্য দ্রুতই সামনে আসবে। বলা হবে, ‘গ্রাউন্ডসম্যান- দুঃখিত, এখন তো তাদের ‘টার্ফ এক্সিকিউটিভ’ বলা হয়, তারা হয়তো ভুল করে ফেলেছেন।’ অথবা, সেই পুরনো ক্রিকেটীয় অজুহাত, ব্যাটারদের কাছে বাড়তি বাউন্স সামলানোর মতো যথাযথ কৌশল ছিল না, তাই দায় পিচের নয়।’’

অজিরা এমন পিচ তৈরি করবে আগেই জানা ছিল উল্লেখ করে গাভাস্কার বলেছেন, ‘ম্যাকাইয়ের পিচ মোটেও অপ্রত্যাশিত ছিল না। প্রথম টেস্টে বাংলাদেশিদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর অস্ট্রেলীয়রা যে এমন একটি পিচ তৈরি করবে, যা হবে দ্রুতগতির ও বাউন্সি, সেটা অনুমিতই ছিল।’

‘সেই সাথে তারা নিশ্চয় দাবি করবে যে, গ্রাউন্ডসম্যান নিজেই এমন করেছেন, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ বিষয়ে কোন নির্দেশ দেয়া হয়নি। তবে পর্দার আড়ালে আসলে কী ঘটে, তা আমাদের সবারই জানা।’

ট্যাগ: AustraliaBangladeshGavaskarIndiaMackayঅস্ট্রেলিয়াগাভাস্কারবাংলাদেশভারতম্যাকাইলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

পরবর্তী

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

পরবর্তী

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

ছবি: সংগৃহীত।

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT