বাংলাদেশ

ধলেশ্বরীতে পাওয়া গেল নিখোঁজ আরও এক ছাত্রের মরদেহ

এখন পর্যন্ত ২ জনকে উদ্ধার, নিখোঁজ ১

ধলেশ্বরীতে পাওয়া গেল নিখোঁজ আরও এক ছাত্রের মরদেহ

সাভারে ধলেশ্বরী শাখা নদীতে নিখোঁজ হওয়া মেহেদী হাসান নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার দুপুর ১২ টার দিকে ধলেশ্বরী নদীর বলিয়ারপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রোববার সকাল ১১টার দিকে ধলেশ্বরী নদীর নামা গেন্ডা এলাকা থেকে আকাশ নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

এই দু’জনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হওয়া অন্য একজনকে এখনও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ রাজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

উদ্ধার হওয়া দুই জনের লাশ ইতোমধ্যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত আকাশ সাভারের ব্যাংক টাউন এলাকার বাবুল আহমেদের ছেলে। আর মেহেদী হাসানের পরিবারের ঠিকানা এখনও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, গতকাল দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারে ধলেশ্বরী শাখা নদীর বাড়ইগ্রামে নদীতে গোসলে নামে। এরপর একে একে সবাই সাঁতরে নদীর তীরে উঠলেও ওই তিনজন উঠতে পারেনি।

বিষয়:ধলেশ্বরী নদী মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…