চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের শিকার ১০ বছর বয়সী অন্তসত্ত্বাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে তোলপাড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের চণ্ডিগড়ে ধর্ষণের শিকার হয়ে অন্তসত্ত্বা হয়ে পড়া ১০ বছর বয়সী শিশুকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে দেশটির বিভিন্ন গণমাধ্যমে। ওই শিশুকে গর্ভপাত করানোর অনুমতি দেয়া হয়নি।

চণ্ডিগড়ের ‘লিগ্যাল সার্ভিসেস অথরিটি’র মহাবীর সিং বিবিসি’কে বলেন, ‘আমরা ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোরী গর্ভবতী হওয়ার বহু ঘটনা দেখেছি। কিন্তু এই প্রথম আমরা ১০ বছর বয়সী মেয়ের এমন ঘটনা পেলাম।’

শিশুটিকে ধর্ষণের দায়ে অভিযুক্ত তার আত্মীয় বর্তমানে কারাগারে বিচার শুরুর অপেক্ষায় আছে।

সদা হাস্যোজ্জ্বল কিন্তু একটু লাজুক আর কম কথা বলা ছোট্ট মেয়েটি মুরগি, মাছ আর আইসক্রিম খেতে খুব ভালোবাসত। আর ভালোবাসত ‘ছোটি আনন্দি’ আর ‘শিনচ্যান’ কার্টুন দেখতে।

কিন্তু ধর্ষণের শিকার হওয়ার পর থেকে তার দিন কাটছে দুঃস্বপ্নের মাঝে। ওই ঘটনায় গর্ভবতী হয়ে পড়লে তার পরিবার গর্ভপাতের অনুমতির জন্য আদালতের কাছে পিটিশন দায়ের করে।

তবে গত ২৮ জুলাই ভারতের সুপ্রিম কোর্ট ওই পিটিশন খারিজ করে দিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, মেয়েটি ৩২ সপ্তাহের অন্তসত্ত্বা হওয়ায় গর্ভপাতের সময় ইতোমধ্যে পেরিয়ে গেছে। চিকিৎসকদের একটি প্যানেল আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে আদালতকে জানান, বর্তমান অবস্থায় গর্ভপাত ঘটানো মেয়েটির জন্যই ‘খুব বেশি ঝুঁকিপূর্ণ’ হয়ে যাবে। মেয়েটির গর্ভে থাকা ভ্রুণও সুস্থ আছে বলে জানান তারা।

Reneta

এই পরামর্শের প্রেক্ষিতে নেয়া আদালতের সিদ্ধান্তে চরম হতাশ মেয়েটির পরিবার। কারণ তাদের বক্তব্য, মেয়েটি নিজেই এখনো শিশু, যে কিনা বুঝতেও পারছে না আসলে কী ঘটছে।

ভারতীয় আইনে মায়ের স্বাস্থ্যের কথা ভেবে গর্ভধারণের ২০ সপ্তাহ পর আর গর্ভপাতের অনুমতি দেয়া হয় না, যদি না ডাক্তার জানায় গর্ভপাত না করালে মায়ের জীবন ঝুঁকিতে থাকবে।

কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বেশি সময় পেরোবার পর গর্ভপাতের আবেদন বেশি জমা পড়ছে। এর অনেকগুলোই শিশু ধর্ষণের ফলে গর্ভধারণের ঘটনা, কেননা ভিক্টিম শিশু জন্মদান ও লালনপালনের উপযুক্ত নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণভারতভারতে শিশু ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT