অপরাধ

কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবিতে আয়শা আক্তার (২২) নামে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার সকালে পাঁচবিবি উপজেলার মাঝিনা এলাকা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

আয়শা আক্তার জয়পুরহাট সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ও পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের মোজ্জামেল হকের মেয়ে।

এলাকাবাসি ও আয়শার পারিবারিক সুত্রে জানা গেছে, আয়েশা তার ভাইয়ের বাড়িতে থাকতো। শুক্রবার রাতে ভাই-ভাবি বাড়িতে না থাকায় পাশের বাড়ির দুই কিশোরী মেয়েকে নিয়ে রুমে টিভি দেখছিলেন। টিভি দেখা শেষে দুই কিশোরীকে রেখে পাশের রুমে ঘুমাতে যায় আয়েশা।

শনিবার সকালে স্থানীয়রা আয়েশার রুমের মধ্যে সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ছাত্রীর গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

বিষয়:কলেজ শিক্ষার্থী ধর্ষণ হত্যার অভিযোগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…