চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ ফ্লপ করানোর জন্য ধন্যবাদ: মরগান ফ্রিম্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২০
বিনোদন
A A

১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’। সাড়া পড়েনি মোটেও, যথারীতি বক্স অফিসেও চরমভাবে হয়েছিলো ব্যর্থ। তবুও এই ছবিটি আইএমডিবির সেরার তালিকার শীর্ষস্থান দখল করে আছে এক দশকেরও বেশি সময় ধরে।

বক্স অফিসে সিনেমাটি ব্যর্থ হওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই মরগান ফ্রিম্যানের। তিনি বরং ছবিটি ফ্লপ করানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন!

তিনি টুইট করেছেন, ‘থিয়েটারে দ্য শশাঙ্ক রিডেম্পশন মুক্তির ২৬ বছর পেরিয়েছে। সর্বকালের সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ ফ্লপ করানোর জন্য ধন্যবাদ।’

সিনেমার একটি সংলাপও তুলে দিয়েছেন ফ্রিম্যান। লিখেছেন, ‘আশা করি বন্ধুর সঙ্গে দেখা হবে এবং হাত মেলাতে পারবো। আশা করি আমার স্বপ্নের মতোই নীল হবে প্রশান্ত মহাসাগর।’

ফ্র্যাংক ড্যারাবন্ট পরিচালিত দ্য শশাঙ্ক রিডেম্পশন বক্স অফিসে একেবারেই পাত্তা পায়নি। অথচ এই ছবিটিকে এখন মনে করা হয় সেরা ফিকশন ফিচার ছবিগুলোর একটি। মুক্তি পাওয়ার পর ফ্লপ ঘোষণা করা হলেও এযাবৎকালে ছবিটির আয় ১৬ মিলিয়ন ডলারের বেশি!

স্টিফেন কিং এর বেস্টসেলার উপন্যাস ‘রিটা হেওর্থ অ্যান্ড শশাঙ্ক রিডেম্পশন’ এর কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি। ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ হলো হাল না ছাড়া এক মানুষের গল্প। অ্যান্ডি ডুফ্রেইন নামের একজন তরুণ ব্যাংকার ১৯৪৬ সালে শশাঙ্ক প্রিজনে প্রবেশ করেন স্ত্রী হত্যার দায় মাথায় নিয়ে। মানুষটি জেল থেকে পালানোর জন্য ১৯ বছর ধরে ছোট্ট একটা হাতুড়ি নিয়ে একটু একটু করে টানেল খুঁড়েছে। ছবিতে বোঝানো হয়েছে যে মানুষ চাইলে সব কিছুই পারে।

Reneta

এই চলচ্চিত্রে অ্যান্ডি ডুফ্রেইন চরিত্রে অভিনয় করেছেন টিম রবিনস। মূল চরিত্র টিম রবিনস এর হলেও মরগান ফ্রিম্যানের চরিত্রটিও মন ছুঁয়েছে সিনেমাপ্রেমিদের। ছবিতে আরও ছিলেন বব গান্টন, উইলিয়াম সেডলার, ক্ল্যান্সি ব্রাউন, গিল বেলোস, জেমস হুইটমোর প্রমুখ।

নন-ব্লকবাস্টার, নন-অ্যাকশন, নন ফ্যান্টাসির এই ছবিটি এত প্রশংসিত হওয়ার কারণ হলো ছবিতে মানুষের আবেগ এবং মনের দৃঢ়তা দেখানো হয়েছে। গতানুগতিক ধারার বাইরের ছবি এটি। নির্মাতা তার অসাধারণ কল্পনাশক্তি ব্যবহার করে নির্মাণ করেছেন ছবিটি। আর একারণে ছবিটি দেখার পরেও বহুদিন রেশ রয়ে যায় মনে। কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্য শশাঙ্ক রিডেম্পশনফ্লপমরগান ফ্রিম্যানলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হচ্ছে

পরবর্তী

ইন্টারনেট সেবা বন্ধ রাখার কর্মসূচি স্থগিত

পরবর্তী

ইন্টারনেট সেবা বন্ধ রাখার কর্মসূচি স্থগিত

ফাইনালের পথে শান্ত একাদশ

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT