চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবি নিয়ে ভাবনায় শাহরুখ, স্ক্রিপ্ট পড়েছেন ৫০টি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে রয়েছেন বলিউড বাদশা খ্যাত অভিনেতা শাহরুখ খান। সর্বশেষ যে কয়টি ছবিতে তিনি অভিনয় করেছেন, তার সবগুলোই ছিল ফ্লপ! তারপরেও যেন তার ভক্ত-অনুরাগীরা প্রচণ্ড আশায় রয়েছেন আবারও এই সুপারস্টারকে পর্দায় ফিরে পাবার। আর তাই তো এবার শাহরুখ পর্দায় ফিরতে চাচ্ছেন একটু ভেবে চিন্তে!

গেল দুই বছর ধরে বিভিন্ন সময়ে শাহরুখ সংবাদের শিরোনামে এসেছেন তার পরবর্তী ছবির গুঞ্জনকে কেন্দ্র করে। তবে এতসব গুঞ্জনের মাঝেও এবার জানা গেল শাহরুখের পরবর্তী প্রকল্প সম্পর্কে অজানা কিছু তথ্য।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ইতোমধ্যে প্রায় ৫০টির মত স্ক্রিপ্ট পড়েছেন এই অভিনেতা। যার ভেতর ২০টি স্ক্রিপ্ট তার পছন্দ হয়েছে। তবে শেষ পর্যন্ত মাত্র চারটি স্ক্রিপ্ট নিয়ে শাহরুখের ভেতর বেশি উত্তেজনা দেখা গেছে!

সর্বশেষ শোনা যায়, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবিটির মধ্য দিয়ে ‘কামব্যাক’ হবে শাহরুখের। তবে নিজের মুখে এখনো কোন ঘোষণা দেননি তিনি। এছাড়াও বাকি তিনটি প্রজেক্টের ভেতর একটি রাজকুমার হিরানী পরিচালিত, অপরটি দক্ষিণী নির্মাতা অ্যাটলি পরিচালিত এবং বাকি ছবিটি রাজ এবং ডিকে পরিচালিত।

তবে এখানেই শেষ নয় দীর্ঘ বিরতির পর সঞ্জয় লীলা বানসালির ছবির জন্যও প্রস্তাব পেয়েছিলেন শাহরুখ। তবে চরিত্রটি তার জন্য উপযুক্ত না হওয়ায় সেটি প্রত্যাখ্যান করেছেন বলে শোনা যাচ্ছে। এছাড়া আলি আব্বাস জাফরেরও একটি ছবিতেও শাহরুখ প্রস্তাব পান, তবে চরিত্রটি নেগেটিভ হওয়ায় শাহরুখ সেই প্রস্তাব ও ফিরিয়ে দিয়েছেন।

তবে অভিনয়ের এই দীর্ঘ বিরতিতে প্রযোজনায় বেশ সফল বলে নিজেকে প্রমাণিত করেছেন শাহরুখ। আশা করা যাচ্ছে, চলতি বছরেই নিজের পরবর্তী প্রকল্প সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত সবাইকে জানাবেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলি আব্বাসপাঠানফ্লপবলিউডশাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT