চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু বর থাকলেই সংসার হবে এমন নয়: শ্রাবন্তী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

‘শুধু বর থাকলেই সংসার হবে এমন নয়। বাবা-মা, ছেলেকে নিয়েও সংসার হয়। প্রতিটা মেয়েই চায় সংসার করতে। কিন্তু আমার কপালে যা লেখা ছিল তাই হয়েছে। ভবিষ্যৎ কীরকম হবে জানি না। তবে আমি আগের থেকে পরিণত হয়েছি। দিদি, দিদির বন্ধুরা আছে। ওরা আমায় একাকিত্বে ভুগতে দেয় না। এখন কাজেও অনেক বেশি মন দিতে পারছি। মাঝে এক বছর কাজে অতটা মন দেইনি। আর ছেলেকে নিয়েও ভাবনা নেই। ও আমার সেরা বন্ধু। ভীষণ বোঝে আমায়।’-দ্বিতীয় বিয়ে ভাঙার পর সম্প্রতি এভাবেই কলকাতার জনপ্রিয় পত্রিকা ‘এই সময়’কে সাক্ষাৎকারে এসব বলেন অভিনেত্রী শ্রাবন্তী।

গেল বছরে সবাইকে জানিয়েই দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। মুম্বাইয়ের সুপার মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে বিয়ে হয়েছিল তার। কিন্তু বছর ঘুরতেই এবার সে বিয়েও আর টিকলো না। তবে বিয়ে ভাঙার বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। এবার একমাত্র ছেলে আর অভিনয়ের দিকেই মনোযোগ দিতে চান তিনি।

দ্বিতীয় সংসারও টিকলো না বলে ভাবিত নন শ্রাবন্তী। আর লোকের কান কথাও সিরিয়াসলি নিচ্ছেন না বলে জানিয়ে সাক্ষাৎকারে ‘শিকারি’ খ্যাত এই নায়িকা জানান, ডিপ্রেসড হয়ে নিজের ক্ষতি করতে পারব না। কারণ আমার ছেলে, বাবা-মা সবসময় আমায় আগলে রাখে। মাঝে মাঝে ভাবি এত ভালোবেসেও আমি ভালোবাসা পেলাম না। তারপর ভাবি বাইরের লোক যাই বলুক, আমি তো জানি কারও সঙ্গে কেন সংসার করতে পারিনি। বাইরের লোক কী বলল, তা নিয়ে আর ভাবি না। তারা কেউ আমার সন্তানকে বড় করবে না। একটাই জীবন। সৎ পথে কাজ করলে ভগবান পাশে থাকবেনই।’

Banglabid

মুম্বাইয়ের সুপার মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে বিয়ের আগে প্রযোজক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তাদের ১৩ বছরের বয়সি ঝিনুক নামের পুত্র সন্তানও রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিয়েশ্রাবন্তী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাতাহ এবং হামাসের দ্বন্দ্ব নিরসনে সমন্বয় চুক্তি সই

পরবর্তী

হিউ জ্যাকম্যানের জনপ্রিয় তিন সিনেমা

পরবর্তী
হিউ জ্যাকম্যানের ছবি, তিনি একজন জনপ্রিয় অস্ট্রেলিয়ান অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

হিউ জ্যাকম্যানের জনপ্রিয় তিন সিনেমা

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার হকি খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমানকে উড়িয়ে চ্যাম্পিয়নের মতই শুরু কোরিয়ার

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT