ক্রিকেট

দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির শঙ্কা

বাংলাদেশ-শ্রীলঙ্কা

খালি ক্রিকেট স্টেডিয়াম, বৃষ্টির কারণে খেলার জন্য প্রস্তুত নয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির কারণে ক্রিকেট স্টেডিয়ামটি খালি, মাঠে পানি জমে থাকতে পারে, খেলার জন্য প্রস্তুত নয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাগড়া দিতে পারে বৃষ্টি। মিরপুরে ম্যাচ শুরুর সময় দুপুর ১টা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যাচ্ছে, ম্যাচ চলার সময় ঝরতে পারে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

সোমবার দুপুর থেকেই মিরপুরের আকাশ মেঘে ঢাকা। ম্যাচের দিনও এমন গুমোটভাব থাকবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজধানীতে বৃষ্টি খুব একটা তীব্র হবে না। সেক্ষেত্রে কার্টেল ওভারে গড়াতে পারে ম্যাচ।

প্রথম ম্যাচে বাংলাদেশ পেয়েছে ৩৩ রানের জয়। তাতে সিরিজে ১-০তে এগিয়ে গেছে তামিম ইকবালের দল। মঙ্গলবার জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। তৃতীয় ও শেষ ওয়ানডে ২৮ মে।

বিষয়:তামিম বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে মিরাজ মুশফিক মোস্তাফিজ মোস্তাফিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…