চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিকক্ষ পার্লামেন্টসহ নতুন প্রস্তাব নিয়ে আসছেন খালেদা জিয়া

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:১২ অপরাহ্ণ ০৭, মে ২০১৭
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্টসহ নতুন কিছু প্রস্তাবনা নিয়ে আসছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিএনপির উচ্চ পর্যায়ের সূত্রগুলো এমন ইঙ্গিত দিয়ে বলেছে, ১০ মে সংবাদ সম্মেলনে তিনি নিজ দলের ‘ভিশন ২০৩০’র যে রূপরেখা তুলে ধরবেন সেখানে নতুন প্রস্তাবনাগুলো থাকবে।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং-এর কর্মকর্তা শায়েরুল কবির খান চ্যানেল আই অনলাইনকে বলেন, বেগম খালেদা জিয়া ১০ মে বিকাল ৪টার হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করবেন, এটা জানি। তবে সেখানে কী থাকবে তা নীতি-নির্ধারকরা বলতে পারবেন।

বিএনপির নীতি-নির্ধারক সূত্রে জানা গেছে, এরইমধ্যে দলের উচ্চ পর্যায়ের কমিটি আগামী নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে গবেষণা করেছে। তাদের সঙ্গে পরামর্শ করেই খালেদা জিয়া দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব চূড়ান্ত করেছেন।

Banglabid

১০ মে’র সংবাদ সম্মেলনে বেগম জিয়া ও্ই প্রস্তাবসহ সবশেষ রাজনৈতিক অবস্থা, ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি এবং সমসাময়িক ঘটনাবলী নিয়ে বিএনপির অবস্থান পরিস্কার করবেন।

বেগম জিয়ার সংবাদ সম্মেলনের জন্য বিএনপি ও ২০ দলীয় জোটের নেতারা ছাড়াও, আওয়ামী লীগ, নাগরিক সমাজ ও সিনিয়র সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হচ্ছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন শায়েরুল কবির খান।

এছাড়াও ‘ভিশন-২০৩০’ নিয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করতে সোমবার রাত সাড়ে ৮টায় নিজ কার্যালয়ে স্থায়ী কমিটির সভা ডেকেছেন খালেদা জিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতীয় বোর্ডের কাছে পাকিস্তানের ‘পাওনা’ ৪৪৭ কোটি

পরবর্তী

এবার কাকে বেছে নেবে ফ্রান্সের জনগণ?

পরবর্তী

এবার কাকে বেছে নেবে ফ্রান্সের জনগণ?

সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে ভারত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT