এইচটি বাংলা

কথার খেলাপ হিমেশের, দেয়নি বাড়ি গাড়ি: রানু মণ্ডলের অভিযোগ

রানু মণ্ডল ও হিমেশ একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রানু মণ্ডল ও হিমেশ একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন, যা একটি সাংগীতিক অনুষ্ঠানের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

রানাঘাট স্টেশনের ভবঘুরে থেকে ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। সেই থেকেই রাতারাতি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠেন এই গায়িকা। এরপর এক রিয়েলিটি শোতে পান আমন্ত্রণ। যেখানে বিচারকের আসনে উপস্থিত থাকা হিমেশ রেশমিয়া রানুকে দেন প্লে-ব্যাক করার প্রস্তাব! যার পরেই সৃষ্টি ছিল ‘তেরি মেরি কাহানি’ গানটি!

২০১৮ সালের পুজায় যেই গান ব্যাপক হিট হয়েছিল। সম্প্রতি কলকাতার জনপ্রিয় ইউটিউবার টোটন ঘোষ গিয়েছিলেন রানুর বাড়িতে। একান্ত সাক্ষাৎকারে বলিউডে নিজের জার্নি প্রসঙ্গে কথা বলতে গিয়ে রানু জানান, এখনও হিমেশ তাকে মুম্বাইয়ে যেতে বলেন! সঙ্গে সেই সুরকারের দেওয়া গাড়ি-বাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতির কথাও বলেন।

মূলত প্লেব্যাকের জন্য রানু মুম্বাই গেলে ১-২ দিন লেগে যায়। আর রানাঘাট থেকে বারবার যাতায়াত করাও মুশকিল। তাই গাড়ি-বাড়ি কিনে দেবার কথা দিয়েছিলেন হিমেশ। যদিও এখনো সেই কথা পূরণ করেননি তিনি।

এদিকে ভাগ্যের পরিহাসে রানুর বলিউড ক্যারিয়ার ছিল ক্ষণস্থায়ী! আসতে থাকে একের পর এক বাধা। কখনও ছবি তুলতে আসা ভক্তের সাথে খারাপ ব্যবহার করেন তিনি, কখনও আবার রানুর বিরুদ্ধে অভিযোগ তোলেন শোয়ের আয়োজকরা।

এরপর ২০২০ সালে করোনা মহামারীর পর অবস্থা আরও খারাপ হয় গায়িকার। যেকারণে আপাতত তার আস্তানা রানাঘাটের সেই ভাঙা বাড়িই।

বিষয়:গান প্লেব্যাক বলিউড রানু মন্ডল সিনেমা হিমেশ রেশামিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…