অর্থনীতি

দেশে করদাতার সংখ্যা ৪৬ লাখ ৯৪ জন: অর্থমন্ত্রী

দেশে করদাতার সংখ্যা ৪৬ লাখ ৯৪ জন: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন: গত বছরের ডিসেম্বর পর্যন্ত করদাতার সংখ্যা ৮ লাখ ২৩ হাজার ২৩১ জনে বৃদ্ধি পেয়ে মোট ৪৬ লাখ ৯৩ হাজার ৯৭৮ জনে দাঁড়িয়েছে।

বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য নাছিমুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান।

মুস্তফা কামাল বলেন: গত বছর করদাতা ছিলেন ৩৮ লাখ ৭০ হাজার ৭৪৭ জন। ২০১৮-১৯ অর্থ বছরে মোট কর আদায় হয়েছে ৭২ হাজার ৮৯৯ কোটি ৯০ লাখ টাকা।

সরকারি দলের সদস্য বেগম শামসুন নাহারের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন: গাজীপুরের ২ লাখ ৪০ হাজার ২৩৯ জন করদাতার মধ্যে ৭৮ হাজার ৩৪০ জন রিটার্ন দাখিল করেছেন। যারা রিটার্ন দাখিল করেননি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে।

বিষয়:করদাতা জাতীয় সংসদ রিটার্ন দাখিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…