চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের পর্দা উঠলো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’- প্রতিপাদ্যকে সামনে রেখে পর্দা উঠলো ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের!

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দীর্ঘদিন ধরে এমন একটি চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্য প্রধান অতিথির বক্তব্যে এসময় ‍কৃতজ্ঞতা জানান মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মেধাবী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বসিনেমার সাথে বাংলা চলচ্চিত্রকে তুলে ধরতে এমন আয়োজনের প্রশংসা করেন অতিথিরা। এসময় ইন্ডিপেন্ডেন্ট একটি চলচ্চিত্র উৎসব প্রতি বছর চালিয়ে যাওয়া কষ্টসাধ্য বিষয় বলে আক্ষেপ প্রকাশ করেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।

এবারের উৎসবে উদ্বোধনী ছবিটি বাংলাদেশের নির্মাতা ফাখরুল আরেফীন খানের ‘জেকে ১৯৭১’। ফরাসি জ্যঁ ক্যুয়ে নামের একজন যুবক ১৯৭১ সালে কীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে নিজেকে সম্পৃক্ত করেছিলেন, সেই বাস্তব কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে এই চলচ্চিত্রে।

৯ দিনব্যাপী এই আয়োজনে ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শনী করা হবে। ভেন্যু হিসেবে এবারও থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।

Reneta

এবারের উৎসবে বাংলাদেশ প্যানারোমায় হাওয়া, বিউটি সার্কাস, দামাল, পাপপুণ্য, সাঁতাও, দেশান্তরসহ বেশ কিছু আলোচিত সিনেমা রয়েছে তালিকায়।

‘ওয়াইড অ্যাঙ্গেল’ বিভাগে ১১টি সিনেমার মধ্যে রয়েছে ‘ওরা ৭ জন’ ও প্রামাণ্যচিত্র ‘দুর্বার গতি পদ্মা’। এ ছাড়াও ‘অপরাজিত’, ‘অভিযান’, ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, ‘ঝরা পালক’, সাই পল্লবি অভিনীত ‘গার্গি’ ও ‘মহানন্দা’র মতো ভারতীয় সিনেমা বিভিন্ন বিভাগে প্রদর্শিত হবে।

এ বছর রেট্রোস্পেকটিভ বিভাগে দেখানো হবে বিশ্ব চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ফরাসি অতর চলচ্চিত্র নির্মাতা ফ্রাসোয়াঁ ত্রুফোর ৪টি চলচ্চিত্র। এরমধ্যে আছে ‘দ্য ফোর হান্ড্রেড ব্লোজ, কনফিডেনশিয়ালি ইওরস, জুলে এ জিম এবং দ্য লাস্ট মেট্রো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়জেকে ১৯৭১দামালদেশান্তরপাপপুণ্যফাখরুল আরেফীন খানবাংলাদেশবিউটি সার্কাসমুক্তিযুদ্ধলিড বিনোদনসাঁতাওসিনেমাহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT