চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে আড়াইগুণেরও বেশি: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

তথ্যমন্ত্রী ও আওয়ামী  লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গত সাড়ে ১০ বছরে এদেশের মানুষের ক্রয়ক্ষমতা আড়াইগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি বিএনপি নেতা মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘দেশে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে’ এমন মন্তব্যের জবাবে ড. হাছান বলেন, ‘বিশ্বব্যাপীই দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু গত সাড়ে ১০ বছরে শেখ হাসিনার সরকারের নেতৃত্বে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নের ফলে দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে আড়াইগুণেরও বেশি।’

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ মিলনায়তনে তাদের শিক্ষা-সহযোগী একাডেমিয়া স্কুলের সেরা শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

‘বিএনপি মূলত তাদের নেতাদের দুর্নীতির অপরাধের সাজা থেকে রেহাই পেতে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল হিসেবে এধরণের কথা বলছে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বেগম জিয়াকে মুক্ত করা ও দুর্নীতিসহ নানা অপরাধে আটককের আদেশ প্রাপ্ত তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা এড়াবার জন্য জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বিএনপি। কিন্তু জনগণ আর বিভ্রান্ত হবে না।’

এসময় গণমাধ্যমকর্মী আইন ও সম্প্রচার আইন কবে পাশ হবে, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এবিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত পাবার পরই আইন দু’টি পাশের দ্রুত উদ্যোগ নেয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে ড. হাছান বলেন, জীবন এক যুদ্ধক্ষেত্র। মেধার সাথে দেশপ্রেম, মানবিকতা ও মূল্যবোধের সমাবেশ ঘটিয়ে এযুদ্ধে জয়ী হবার ব্রত নিতে হবে। মা-বাবার সেবাদান ও শিক্ষক- গুরুজনদের সম্মান এই ব্রতের অংশ।

Reneta

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) এর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন ও এডেক্সেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং একাডেমিয়া স্কুলের পক্ষ থেকে চেয়ারপারসন সারওয়াত জেব, ব্যবস্থাপনা পরিচালক মো: কুতুবউদ্দিন, অধ্যক্ষ অধ্যাপক ড. এম. মাহবুবুল হক ও উপাধ্যক্ষ রওনক আলমগীর মঞ্চে উপস্থিত ছিলেন।

মন্ত্রী এসময় একাডেমিয়া স্কুলের ‘এ’ এবং ‘ও’ লেভেলের সেরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ও আইইউবি’র পাঠাগারে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণারটি ঘুরে দেখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইইউবিদুর্নীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ

জুলাই ২৭, ২০২৬

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT