চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ অবগত: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে তিনি দাবি করেন, জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণেই নিইউয়র্কে গিয়েছিলেন।

সোমবার রাতে গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কাযালয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

Banglabid

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের বর্তমান চলমান রাজনীতিসহ সার্বিক অবস্থা সম্পর্কে জাতিসংঘ পুরোপুরি অবগত আছেন। আগামী নির্বাচনের পরিবেশ সহ সব বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। আমি দেশের সার্বিক অবস্থা তুলে ধরেছি। তারা বলেছেন, এই বিষয়ে তারা দেখবেন।

তিনি বলেন, আমি জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে নিইউয়র্কে গিয়েছিলাম। কিন্তু তিনি না থাকায় তার সহকারীর সঙ্গে বৈঠক হয়েছে। জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক হয় আমার। তিনি অত্যন্ত গুরুত্ব নিয়ে আমার কথা শুনেছেন এবং সৌহার্দপূর্ণ পরিবেশে আমাদের কথা হয়েছে।

ফখরুল বলেন, জাতিসংঘের পাঁচজন কর্মকর্তার উপস্থিতিতে জেনকার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে দলের সিনিয়র নেতাদের নিয়ে তার এই সফর বলে জানান বিএনপির মহাসচিব।

Reneta

তিনি আরও বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জাতিসংঘের যে চার্টার আছে, সেই চার্টারের মধ্যে পরিষ্কার বলা আছে, সদস্য দেশের সরকার, বিরোধী দল, রাজনৈতিক দল, ব্যক্তি ও সংগঠনের যে কেউ তাদের যেকোনো বিষয় উত্থাপন করতে পারে।

দেশ নিয়ে বিভিন্ন বিষয় জাতিসংঘকে অবহিত করতে তিনি সেখানে গিয়েছিলেন বলেও জানান।

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে কি না, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, হ্যাঁ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আমার লন্ডনে দেখা হয়েছে। আলোচনা হয়েছে দেশের পরিস্থিতি সম্পর্কে।

বিএনপির মহাসচিব গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এবং ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়টি স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করেন।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফখরুল ইসলাম আলমগীরবিএনপিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT