বাংলাদেশ

দেশের পথে প্রধানমন্ত্রী

দেশের পথে প্রধানমন্ত্রী

ইটালি ও ভ্যাটিকান সিটিতে ৪ দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা ইতিহাদ এয়ারলাইন্সের একটি বিমানে রোম থেকে যাত্রা শুরু করেন।

দেশে ফেরার পথে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একদিনের যাত্রাবিরতি করবেন। শনিবার সন্ধ্যায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

৪ দিনের সফরে ইটালিতে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইফাদ এর পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী।

ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে পোপের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) ৪১তম পরিচালনা পর্ষদের অধিবেশনে যোগ দিতে রোববার রোম পৌঁছেন।

বিষয়:ইটালি ঢাকা প্রধানমন্ত্রী বাংলাদেশ ভ্যাটিকান সিটি শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…