দেশি ধামাকায় অ্যামি

অ্যামি জ্যাকসন
বলিউডের অন্যান্য নায়িকাদের ধারাবাহিকতায় এবার দেশি ধামাকার অংশ হতে যাচ্ছেন অ্যামি জ্যাকসন। আর তারই শুটিং শেষ করলেন তিনি।
বলিউডের ছবিতে এ ধরনের গানের সাথে নাচ নতুন ঘটনা নয়। কিন্তু যদি সেটি ইন্দো-ব্রিটিশ ছবি হয়, তবে তা একটু ভিন্ন রকম মনে হয়। আর এ ধরণের একটি ছবিতে গানের সাথে নাচলেন অ্যামি। লন্ডনের একটি ষ্টুডিওতে সম্প্রতি শেষ হয়েছে নাচের শুটিং।
অ্যামি বলেন, ‘বলিউডের নাচের খ্যাতি বিশ্বজুড়ে। নিয়মিত প্র্যাকটিস করেছি এর জন্য। আর নাচতে পেরে ভীষণ উচ্ছসিত আমি।’
অ্যামি জ্যাকসন মূলত ব্রিটিশ মডেল। তামিল ভাষার ‘মাদ্রাসাপট্টিনাম’ ছবিতে একজন ব্রিটিশ গভর্নরের মেয়ের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। এখন তিনি বলিউডে তার অবস্থান পোক্ত করতে বেশ তৎপর। মিড–ডে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






