চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেবী’র পোস্টার প্রত্যাহার দাবী করল বাটা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

‘দেবীর অনলাইনে প্রকাশিত প্রথম লুক তথা পোস্টার প্রত্যাহারের দাবী জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)। পাশাপাশি নায়ক চঞ্চল চৌধুরীর ধূমপানরত ছবির পোস্টার বিষয়ে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনে অবিলম্বে সেন্সর বোর্ড এবং তথ্য মন্ত্রণালয়কে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি করেছে বাংলাদেশ তামাক বিরোধী জোট।

সরকারি অনুদানে হুমায়ূন আহমেদের গল্প ‘দেবী’ অবলম্বনে নির্মিত ছবির ফার্স্ট লুক প্রকাশ হয় জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল পেজে। ১১ এপ্রিল। সেখানে দেখা যায় কালো পটভূমিতে জলরংয়ে আঁকা উস্কোখুস্কো চুলের একজন। মুখচ্ছবিটি চঞ্চল চৌধুরীর আদলে। মাথায় চিন্তার ঘুর্ণিপাক তার। আঙ্গুলে সিগারেট আর ধোঁয়া। চোখে চশমা। নীচে রক্তজবায় গোঁজা লেটারিং ‘দেবী’।

বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এক বিবৃতিতে জানায়, সরকারের আর্থিক অনুদানে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ এর গল্প ‘দেবী’ অবলম্বনে নির্মিত ছবিটিতে নায়ক চঞ্চল চৌধুরীর ধূমপানরত ছবি প্রদর্শন করা হয়েছে। পোস্টারে ধূমপানের দৃশ্য এমনভাবে প্রদর্শন করা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ধারা ৫ (ঙ) এর সুস্পষ্ট লঙ্ঘন। তামাক নিয়ন্ত্রণ আইনের ৫ এর (ঙ) ধারায় উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশে প্রস্তুতকৃত বা লভ্য ও প্রচারিত, বিদেশে প্রস্তুতকৃত কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্য চিত্রে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, মঞ্চ অনুষ্ঠান বা অন্য কোনো গণমাধ্যমে প্রচার, প্রদর্শন বা বর্ণনা করিবেন না বা করাইবেন না।’

Banglabid

এ প্রসঙ্গে তামাক বিরোধী জোট সচিবালয়ের সচিব সৈয়দ অনন্যা রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, হুমায়ূন আহমেদ অসম্ভব জনপ্রিয় লেখক। তা তার মৃত্যুর পরও প্রমাণিত। চঞ্চল চৌধুরীও খ্যাতিমান। হুমায়ূন আহমেদ এবং চঞ্চল চৌধুরী-এ দুই নিয়ামক চলচ্চিত্রের দর্শকদের জন্য যথেষ্ট। ফলে চঞ্চল চৌধুরীর হাতে-ঠোঁটে ধরা সিগারেট এর দৃশ্য ধূমপানের প্রসারে বড় ভূমিকা রাখবে ভাবাটাই স্বাভাবিক। তাই আমাদের এ অবস্থান। সিনেমাটির বিরুদ্ধে আমাদের অবস্থান নেই।

এ প্রসঙ্গে জয়া আহসানকে ফেসবুকে ইনবক্সে প্রশ্ন করলেও উত্তর মেলেনি। অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বিষয়টি জেনে নিয়ে তারপর বলতে পারব। আমরা এ বিষয়ে এখনও কিছু জানিনা। ’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীদেবীলিড বিনোদন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মোস্তাফিজের শুভেচ্ছা এলো একদিন পর

পরবর্তী

স্যামসন হতে পারলেন না কোহলি

পরবর্তী

স্যামসন হতে পারলেন না কোহলি

মাজিদি

নতুন ছবির প্রচারণায় কলকাতায় ইরানি নির্মাতা মাজিদি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT