চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেখা মিলল ‘অলরাউন্ডার’ মাহমুদউল্লাহর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কাঁধের চোটে বিশ্বকাপে বল হাতে নিতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজে কয়েক ওভার হাত ঘোরালেও স্বরূপে দেখা যায়নি। ব্যাটসম্যান হিসেবেই খেলছেন এ অলরাউন্ডার। অবশেষে জাতীয় ক্রিকেট লিগে তার দেখা মিলল দুই ভূমিকাতেই সফল হতে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রোর মাহমুদউল্লাহ দুই ইনিংসেই নিয়েছেন তিনটি করে উইকেট। ব্যাট হাতে খেলেছেন ৬৩ রানের ইনিংস। ম্যাচটি ড্র হলেও মাহমুদউল্লাহর বড় প্রাপ্তি বল হাতে সাফল্য।

প্রথম ইনিংসে ২৬ ওভার বোলিং করে ৫৫ রানে নেন ৩ উইকেট। পরের ইনিংসে ১৩ ওভারে দেন ২৫ রান, নেন ৩ উইকেট। উভয় ইনিংসেই টপঅর্ডার ব্যাটসম্যানদের উইকেট নেন মাহমুদউল্লাহ। দুইবারই তার শিকার হন উইকেটে থিতু হওয়া তামিম ইকবাল।

অলরাউন্ড নৈপুণ্যে ড্র ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে মাহমুদউল্লাহর হাতে। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দল তারকা বললেন, ‘অনেকদিন পর জাতীয় লিগের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেলাম। সত্যি বলতে মাঝে আমার কাঁধের ইনজুরি ছিল, সাত মাসের মতো আমি বোলিং করতে পারিনি। তাই উদগ্রীব ছিলাম কিছু ওভার বল করতে। সেটা করতে পেরেছি।’

‘আমার বোলিং অনুশীলনটাও ভালো হল। কারণ, চাচ্ছিলাম যতোটা বেশি ওভার বল করা যায়। এটাই মূল উদ্দেশ্য ছিল। বোলিং সবসময়ই করতে চাই। এটা আমাকে বাড়তি সুবিধা বা বাড়তি আত্মবিশ্বাস দেয় আমার ব্যাটিংয়ে।’

ভারত সফরের আগে মাহমুদউল্লাহ অলরাউন্ডার রূপে ফিরলেও চট্টগ্রামের হয়ে খেলা বাংলাদেশ দলের নির্ভরযোগ্য দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মুমিনুল হক প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। তামিম প্রথম ইনিংসে ৩০ ও দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে আউট হন। বড় ইনিংস খেলার সুযোগ হেলায় হারান এ ওপেনার। মুমিনুল হয়েছেন পুরোপুরি ব্যর্থ। প্রথম ইনিংসে ১১, দ্বিতীয় ইনিংসে আউট হন রানের খাতা খোলার আগেই।

Reneta

সংক্ষিপ্ত স্কোর: চট্টগ্রাম বিভাগ-২৯০ ও ২২৭/৫, ঢাকা মেট্রো-৩৫৪

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৯মাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোটর্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬

চ্যানেল আইয়ের চিরশুভাকাঙ্খী ছিলেন মুস্তাফা মনোয়ার: শাইখ সিরাজ

জুন ২৯, ২০২৬

বিশ্বকাপে ব্যতিক্রমী আয়োজনে অভিভূত বিশিষ্টজনেরা

জুন ২৯, ২০২৬

জার্মানি যাদের নিয়ে নামতে পারে প্যারাগুয়ে পরীক্ষায়

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT