রাজনীতি

দুর্নীতি মামলায় হাজিরা দিতে জজ আদালতে খালেদা জিয়া

দুর্নীতি মামলায় হাজিরা দিতে জজ আদালতে খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আদালতে প্রথমে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়, তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন অর রশিদকে খালেদার উপস্থিতিতে জেরা করবেন তার আইনজীবীরা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও হারুন অর রশিদকে জেরা করা হবে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্যের বিষয়ে আদালতে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

খালেদা জিয়ার হাজিরা দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকেই বকশি বাজারে স্থাপিত বিশেষ আদালতে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।

বিষয়:খালেদা জিয়া দুর্নীতি মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…